মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন হামলার হাত থেকে বাঁচতে যুদ্ধবিমানের পাহারায় ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির শববাহী কফিন নিয়ে যাওয়া হয়েছে জন্মভিটে মাশদাহে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তীব্র দাবদাহ উপেক্ষা করে মাশহাদ শহরে জড়ো হয়েছেন কয়েক লক্ষ মানুষ। সবার মুখেই প্রতিশোধের শ্লোগান। দীর্ঘ ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) খামেইনিকে সমাধিস্থ করা হচ্ছে জন্মভিটেতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েলি সেনা। পাল্টা জবাব দেয় ইরান-ও। যুদ্ধের প্রথম দিন নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি। ওই হামলায় খামেইনির সঙ্গে তাঁর নাতনি, মেয়ে, জামাতা এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রী জোহরা হাদ্দাদ আদেলও নিহত হন। হামলায় খামেইনির উত্তরসূরি তথা তাঁর ছেলে মোজতবা খামেইনিও গুরুতর আহত হন।

প্রিয় নেতার শেষকৃত্যে সামিল হতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকেই ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র এই নগরীতে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে  বিভিন্ন প্রান্ত থেকে লাখ-লাখ মানুষ ছুটে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ায় খামেইনির কফিনবাহী বিমানটিকে একটি যুদ্ধবিমান দিয়ে পাহারা দিয়ে মাশহাদে নিয়ে যাওয়া হয়। তেহরান, কোম এবং প্রতিবেশী দেশ ইরাকে শ্রদ্ধা নিবেদনের পর এটিই ছিল শেষ বিদায় অনুষ্ঠান। শেষকৃত্যে সামিল হওয়া পুরুষদের পরনে ছিল কালো শার্ট এবং মহিলারা শরীর ঢেকেছিলেন কালো চাদরে। অনেকের হাতেই ছিল শিয়া ঐতিহ্যের লাল পতাকা, যা মূলত অন্যায় হত্যাকাণ্ডের ‘প্রতিশোধ’ বা ‘রক্তের বদলা’ নেওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’র প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে মাশহাদের এক ব্যবসায়ী মোহাম্মদ আফসারিয়ান (৪১) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে প্রতিশোধের আগুনে জ্বলছে। কূটনীতির টেবিলে কী আলোচনা হচ্ছে বা সরকারের নীতি কী তা আমরা জানি না, তবে আমরা সবাই লাল পতাকা হাতে রাজপথে নেমেছি শুধু প্রতিশোধের দাবিতে।’ মাশহাদের গভর্নর হাসান হোসেইনি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এই ঐতিহাসিক দাফন অনুষ্ঠানে প্রায় ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) মানুষের সমাগম ঘটবে বলে তাঁরা ধারণা করছেন। তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে শেষকৃত্যে হাজির ধর্মপ্রাণ মানুষদের উপরে কৃত্রিম জল ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, খামেইনির মরদেহ সবচেয়ে পবিত্র ও শ্রদ্ধেয় ইমাম রেজা মাজারে কবরস্থ করা হচ্ছে। শিয়া সম্প্রদায়ের ১২ জন ইমামের মধ্যে কেবল ইমাম রেজাই ইরানি ভূখণ্ডে সমাহিত আছেন।খামেনির শেষ বিদায়ের নমাজে ইমামতি করছেন দেশটির ১০১ বছর বয়সী প্রবীণ আয়াতুল্লাহ হোসেইন নূরী হামেদানী। শতাব্দী প্রাচীন এই মাজারে এর আগে বেশ কয়েকজন ইরানি শাহ ছাড়াও ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সমাধিস্থ করা হয়েছিল।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ