E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইথানল ২০ যুক্ত পেট্রলের তুলনায় কম দামে পাওয়া যাবে ই ৮৫ জ্বালানি। আজ, বৃহস্পতিবার(৯ জুলাই) এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, বাজারে ই ২০ পেট্রোলের এক লিটারের যা দাম তার থেকে কুড়ি টাকা করে (লিটার প্রতি) কমে মিলবে ই ৮৫।

কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দেশে ইথানল মিশ্রিত জ্বালানির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। তেমনই ই ৮৫ জ্বালানির ব্যবহার শুরু করেছে কেন্দ্র। তার দাম লিটার প্রতি অনেকটাই সস্তা হবে বলে নিশ্চিত করেছেন হরদীপ সিং পুরী। তবে সব গাড়ির জন্য ই ৮৫ জ্বালানি নয়। এটা এদিন পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই বিশেষ ধরনের জ্বালানি ফ্লেক্স ফুয়েল ভেহিক্যালের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

এই মুহূর্তে দেশে ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকদের দাবি, ইথানল মেশানো জ্বালানি ব্যবহার করে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। যদিও সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানিয়েছেন, সুজুকি ১.৫ কোটি গাড়ি বিক্রি করেছে। সবেতেই ই ২০ জ্বালানি ব্যবহার হচ্ছে, কোনও রিপোর্ট বা সমস্যার কথা সুজুকি বলেনি আমাদের।

ফ্লেক্স ফুয়েল ভেহিক্যাল কী? 

এই ধরনের গাড়ি বা বাইক ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম। কিংবা পুরোপুরি গ্যাসোলিনে চলে এই বিশেষ ধরনের গাড়ি গুলি।

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ