রাত পোহালেই মহালয়া, গঙ্গার ঘাটগুলিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভোর রাতে মহালয়া তিথিতে গঙ্গার ঘাটে তর্পণের জন্য হাজার হাজার মানুষ জমায়েত হবেন। উত্তর কলকাতার শোভাবাজার, বাগবাজার, নিমতলা সহ হাওড়ার একাধিক ঘাট এবং বাবুঘাটে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। নর্থ পোর্ট(NPPS) এবং সাউথ পোর্ট(SPPS) থানার পাশাপাশি কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের পক্ষ থেকে প্রত্যেকটি গঙ্গার ঘাটে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একাধিক স্পিডবোর্ড ও রিভার ট্রাফিকের ১১ টি লঞ্চ গঙ্গা বক্ষে গঙ্গার ঘাট গুলিতে রবিবার ভোররাত থেকে নজরদারি চালাবে। মহালয় উপলক্ষে এবং গঙ্গার ঘাটে প্রচুর জনসমাগমের দরুন রবিবার ভোর রাত চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় পন্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।

আউট ট্রাম ঘাট রোড, কিংস ওয়ে, স্ট্যান্ট ব্যাংক রোড, স্ট্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট সহ বাগবাজার রোড, শোভাবাজার রোড এইসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। প্রায় আড়াই হাজার পুলিশ ফোর্সকে গঙ্গার ঘাটগুলির নিরাপত্তার দায়িত্বে বলবৎ করা হচ্ছে। মহালয়ার দিন জোয়ার আসার আগে গঙ্গার ঘাট গুলিতে পূর্ণার্থীদের নিরাপদ দূরত্বে সরানোর জন্য কলকাতা পুলিশ সতর্ক থাকবে। কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়া পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে জগদ্দল ঘাট ,দক্ষিণেশ্বর ঘাট সহ একাধিক ঘাটে নজরদারি ব্যবস্থা করা হয়েছে। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার মহালয় তিথি থেকেই বঙ্গে দুর্যোগ শুরু হবে। যদিও মহালয়ের আগের দিন শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে শুরু করেছে।

শুরু হয়েছে বজ্রপাত ও বৃষ্টি। রবিবার আবহাওয়ার আরো অবনতি হবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। নিমতলা ,বাগবাজার, আহিরীটোলা, বাবুঘাট, শোভাবাজার এই ঘাট গুলিতে কলকাতা পুলিশের বিশেষ ক্যাম্প করা হচ্ছে। যাতে কোনো পুণ্যার্থীর কোন ধরনের সাহায্যের প্রয়োজন হলে কলকাতা পুলিশ সহযোগিতা করতে পারে। গঙ্গার ঘাটগুলিতে ভিভিআইপিদের তর্পণ উপলক্ষে থাকছে বিশেষ পুলিশি নজরদারি। লঞ্চগুলিতে হ্যান্ড মাইকের পাশাপাশি পুলিশের সঙ্গে থাকবে দূরবীন। লালবাজারে বিশেষ কন্ট্রোল রুমের সঙ্গে গঙ্গার ঘাট গুলিতে থাকা কলকাতা পুলিশের লঞ্চ, স্পিডবোটের কর্মীদের প্রতিনিয়ত যোগাযোগ থাকবে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস