বাবার মৃত্যুর শোক মাথায় নিয়েই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যোগ দিচ্ছেন ভেল্লালাগে

আজ সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর দলের হয়ে খেলবেন ভেল্লালাগেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই আন্তর্জাতিক ক্রিকেটার একই দিনে বাবা নামক বটগাছকে হারিয়েছেন। একই দিনে প্রয়াত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী ও শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগের বাবা। জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রয়াত হয়েছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী। যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অন্যদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের পরেই শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগেও তাঁর বাবার মৃত্যুর খবর পান।

ম্যাচে শেষ হওয়ার পর দুনিথ ভেল্লালাগে জানতে পারেন যে, তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মত গিয়েছেন। তাঁর বাবাও ছিলেন ক্রিকেটপ্রেমী। প্রিন্স অব ওয়েলস দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেছেন সুরাঙ্গা ভেল্লালাগে। দুই ক্রিকেটার তাঁদের বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন। এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পেয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কানরা। এমন জয়ের পরেই বাবার মৃত্যুর খবরটি পেয়ে ভেঙে পড়েন সুরাঙ্গা ভেল্লালাগে। বাবাকে শেষবারের মতো দেখতে এশিয়া কাপের মাঝেই শ্রীলঙ্কায় গিয়েছিলেন ভেল্লালাগে। বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেন তিনি।

কিন্তু তখনও হয়তো তিনি জানতেন না, এটাই তাঁর বাবার সঙ্গে শেষ দেখা। ভেল্লালাগের সঙ্গে আছেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে। তবে বাবা মৃত্যুর পরেও দল ছাড়ার কথা ভাবেননি তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। জানা গিয়েছে, আজ সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর দলের হয়ে খেলবেন ভেল্লালাগেও। যদিও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভেল্লালাগের পারফরম্যান্স ভাল ছিল না। তার করা বলেই টানা পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ নবী। যদিও ভেল্লালাগের বাবার মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি এবং বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদও একটি সমাজমাধ্যমে পোস্ট করে ভেল্লালাগেকে সমবেদনা জানিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল