নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে একটানা বৃষ্টি, ফের ডিভিসি’র জল ছাড়া শুরু, প্লাবনের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে একটানা বৃষ্টি চলছে। সেই কারণে বাড়তি জল পুনরায় ছাড়তে হচ্ছে ডিভিসিকে। রবিবার মহালয়ের আগে তাই নতুন করে সতর্ক প্রশাসন। ডিভিসি নতুন করে জল ছাড়ায় পুজোর আগে নিম্ন দামোদর উপত্যকা আবার জলে ডুবতে পারে। মহালয়ার তর্পণ নিয়ে বাড়তি সর্তকতা অবলম্বন করছে প্রশাসন। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে বৃহস্পতিবার ৪১ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি। শুক্রবার পরিমাণ আরো বেড়েছে। শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ৪২ হাজার ৫০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জানা গেছে ঝাড়খণ্ডে একটানা বৃষ্টির জন্য ডিভিসি’র দুটি জলাধার ভরে গিয়েছে। তাই শনিবার ডিভিসি আরো ৪১০০০ কিউসেক জল ছেড়েছে। এর মধ্যে মাইথন জলাধার থেকে ১৮ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে ২৩০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর দরুন উপত্যকা এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এদিকে দামোদর নদী(Damodar River) পুরো ভরে গিয়েছে। ওই নদীতে রবিবার ভোর থেকে বহু মানুষ তর্পণ করবেন। তাই বাড়তি সতর্কতা ব্যবস্থা নিতে হচ্ছে প্রশাসনকে। যাতে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে না হয় আমজনতাকে।

গত বছর দামোদরের তর্পণ করতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক। ফলে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সর্তকতা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আসানসোলের মহকুমা প্রশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন মহালয়ের(Mahalaya) দিন তর্পণে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য পুরো প্রশাসন এবং ভিডিওদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসক নদী ঘাটগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী রাখা হবে প্রতিটি নদীর ঘাটে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে যে সমস্ত ঘাটে জল বেশি এবং বিপদের সম্ভাবনা আছে সেই ঘাটগুলিতে সাধারণ মানুষকে নামতে দেওয়া হবে না আগে থেকে অর্থাৎ শনিবার দুপুর থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এছাড়া তর্পণের সময় ট্রেনিং করা হবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।

আসানসোল পুরো নিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন রবিবার নদী ঘাট গুলিতে সর্তকতার জন্য যা যা ব্যবস্থা নেওয়া তা নিচ্ছে পুলিশ ও জেলা প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত জুন জুলাই মাসে হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল dvc। নিম্নচাপের জিরে টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি সহ ঝাড়গ্রাম এবং একাধিক জেলায়। ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল ঘাটালে। বন্যার জলে ভেসে গিয়ে একাধিক জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। মালদাতে ও বন্যা পরিস্থিতির অবনতি হয়। সম্প্রতি দুজন পড়ুয়ার বন্যার জলে মৃত্যু হয়। এবার পুজোর মুখে একদিকে নিম্নচাপ ও অপরদিকে ডিভিসি’র জলাধার থেকে বাড়তি জল ছাড়া নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে বঙ্গ প্রশাসনের কপালে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুজোর সময় বঙ্গোপসাগরে সৃষ্টি হবে নিম্নচাপ আর তার জেরে শুরু হবে বৃষ্টি।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?