আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BCCI-এর পরবর্তী সভাপতি পদের দৌড়ে এগিয়ে মিঠুন মানহাস, জানুন তাঁর ইতিহাস…

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নতুন সভাপতি হতে চলেছেন মিঠুন মানহাস। আগামী ২৮ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বোর্ডের (BCCI) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হবেন। তবে কে এই মিঠুন মানহাস? তিনি ২৮ সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির স্থলাভিষিক্ত হবেন। যিনি ৭০ বছর বয়সে বিসিসিআইয়ের সভাপতি থেকে পদত্যাগ করেছেন। ৪৫ বছর বয়সী মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন। তবে তিনি ভারতের হয়ে কখনও খেলার সুযোগ পান নি। মিঠুন মানহাসের জন্ম ১৯৭৯ সালের ১২ অক্টোবর জম্মুতে জন্মগ্রহণ করেছেন। তিনি বহু বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করেছেন।

তিনি ২০১৫-১৭ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের হয়েও খেলেছেন। মিঠুন মানহাস ১৫৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ, ১৩০ টি লিস্ট A ম্যাচ এবং ৯১ টি T20 ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচে মানহাস ৪৫.৮২ গড়ে ৯৭১৪ রান করেছেন। যার মধ্যে ২৭টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে। লিস্ট A ক্রিকেটে মানহাস ৪৫.৮৪ গড়ে ৪১২৬ রান করেছেন। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং ২৬ টি হাফ-সেঞ্চুরি করেছেন। ডানহাতি ব্যাটসম্যান মানহাস T20 ক্রিকেটে ২১.৬৬ গড়ে ১১৭০ রান করেছেন।

এছাড়া তিনি তাঁর কেরিয়ারে ৭০ উইকেটও নিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দিল্লি ক্যাপিটালস, পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন মানহাস। ৫৫ টি আইপিএল ম্যাচে ২২.৩৪ গড়ে ৫১৪ রান করেছেন। পরবর্তীতে মানহাস কোচিং পেশায় কেরিয়ার শুরু করেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পঞ্জাব কিংস সহকারী কোচ হন। পরবর্তীতে ২০১৭ সালের অক্টোবরে মানহাসকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বেটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়। এরপর ২০১৯ সালের আইপিএল মরশুমের জন্যে মানহাস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন। এরপর ২০২২ সালে তিনি গুজরাত টাইটানসে সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ