নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। পুজোর সপ্তাহেই বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। ফলে পুজোয় দুর্যোগের যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হতে চলেছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও শহর কলকাতায় তেমনভাবে বৃষ্টি হয়নি। কিন্তু সোমবার সকাল হতেই আকাশ ঢেকেছে মেঘে। শহর কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বাকি জেলাগুলোতেও কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব উপকূলবর্তী এলাকাগুলোতেই বেশি পড়বে।

জানা গিয়েছে, মায়ানমার ও দক্ষিণ বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবারের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বৃষ্টিপাত চলবে। কিন্তু আগামী কয়েক দিন পর একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে। সেটি নিয়েই চিন্তিত আবহাওয়াবিদরা। চিন্তার বিষয় এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলেও নিম্নচাপটি অগ্রসর হবে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে। উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার চতুর্থীর দিন  দক্ষিণ ওড়িশা- উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগোবে।

শনিবারের পর নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগোবে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে বঙ্গোপসাগরে উপর থাকলেই এই গভীর নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়তে পারে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপ পুজোর সময় ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস