চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় মধ্যে ঢুকে বেশ কয়েকজনকে পিষল লরি, মৃত ২,আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। মেলার মধ্যে লরি ঢুকে ঘটল বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন  একাধিক মানুষ।  ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মেলা চলায় অনেকেই উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওলট-পালট হয়ে যায় সবটা।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছোগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছিল মেলা। রবিবার রাত  ১১.১৫ নাগাদ মেলা চলাকালীন হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় প্রবেশ করে  এবং সামনে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয়। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পাশাপাশি এই ঘটনা আহত হয়েছেন ১০ এর বেশি। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।  মৃতের সংখ্যা বাড়তে পারে  বলে অনুমান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পাঁশকুড়া থানার পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের মতে ব্যবসায়ীরা যখন মেলা শেষে নিজেদের দোকান বন্ধ করছিলেন ঠিক সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেলার ভিতরে ঢুকে যায় একটি লরি। পর পর ধাক্কা মারে একের পর এক দোকানে। তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন ১০ জন। তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ২ জনের মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান সম্ভবত লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যার কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারান আর ঘটে দুর্ঘটনা। পলাতক লরির চালক।  তাঁর খোঁজে চলছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ