কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায়! থানায় অভিযোগ মায়ের

কিশোরীকে জানানো হয়েছিল ২ লক্ষ টাকা না দিলে ওইসব ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে। যদিও চলতি মাসেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওই কিশোরীর মা ঘটনার কথা জানতে পেরে প্রথমে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। পরে ফেসবুকের লিঙ্ক-সহ উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছট পুজোর দিন। বাড়িতে ছিল না কেউ। সেই সুযোগেই হানা। ভয় দেখিয়ে বিবস্ত্র। মোবাইলে বন্দী হল নগ্ন কিশোরীর শরীর। তোলা হল স্তন ও যৌনাঙ্গের ছবিও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয়ও দেখানো হল। সঙ্গে জুড়ে গেল শর্ত। দিতে হবে ২ লক্ষ টাকা। সেই দাবি মেনে নিলে ছবি যাবে না সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কোথায় অত টাকা পাবে বছর ১৪’র কিশোরী। তাই গোটা ঘটনা কাউকে না জানালেও দেখা গেল সেই সব উত্তেজক ছবি চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। ঘুরে বেড়াচ্ছে এর মোবাইল থেকে ওর মোবাইলে। সেই ভাবেই ওই কিশোরীর মায়ের কাছেও এসেছিল সেই ছবি যা দেখে চমকে উঠেছিলেন তিনি। মেয়েকে চেপে ধরতেই জানতে পারলেন পাড়ারই ৩ যুবকের কুকীর্তি। এরপ্র আর দেরী করেননি ওই মহিলা। মেয়েকে নিয়ে সোজা চলে গেলেন থানায়। দায়ের করলেন অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতা শহরের উল্টোডাঙা এলাকায়।

জানা গিয়েছে, গত বছরের ছট পুজোর দিন ওই কিশোরীর বাবা-মা ঘরে ছিলেন না। এই সুযোগেই স্থানীয় ৩ যুবক কিশোরীর বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওই কিশোরীকে ভয় দেখিয়ে তাকে বিবস্ত্র ও নগ্ন করে তার ছবি তোলে ওই ৩ যুবক। তোলা হয় তার যৌনাঙ্গের ছবিও। কিশোরীকে জানানো হয়েছিল ২ লক্ষ টাকা না দিলে ওইসব ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে। যদিও চলতি মাসেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওই কিশোরীর মা ঘটনার কথা জানতে পেরে প্রথমে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। পরে ফেসবুকের লিঙ্ক-সহ উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন ওই ৩ যুবকের বিরুদ্ধে। ওই ৩ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা এখন গা ঢাকা দিয়েছে। পুলিশ তাদের সন্ধান শুরু করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন