ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা, লাইনে জমল জল, হাওড়া-শিয়ালদায় নাকাল যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একনাগারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থা কলকাতা ও শহরতলীর। সেই সঙ্গে বিপর্যস্ত রেওল পরিষেবা। মাত্র ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। আর এই একটানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশন নিকটবর্তী রেললাইনে জল জমে গিয়েছে। ফলে সকাল থেকে ব্যাহত রেল পরিষেবা। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশনেও একই চিত্র। দুর্ভোগের চরমে পৌঁছেছে হাওড়া ডিভিশনের যাত্রীদের অবস্থা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। মেট্রোর লাইনে জল জমার কারণে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ভাঙা পথে চালু রয়েছে পরিষেবা।

সারা রাত ধরে বৃষ্টিতে মারাত্মক অবস্থা হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেডে। যত দ্রুত সম্ভব পাম্প করে সেই জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি। ফলের আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। প্রবল দুর্যোগে মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লোকাল ট্রেনগুলিরও যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। এমনকি দমদম জংশন স্টেশন পর্যন্তও যেতে পারছে না ডাউন লাইনের ট্রেনগুলি। বনগাঁ থেকে শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন সকালের দিকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়েছিল। মেন লাইনের ট্রেনগুলিও দমদম স্টেশন পৌছানোর আগেই আটকে যায়। পরে সম্পূর্ণ পথে পরিষেবা চালু হলেও তা অনিয়মিত। দমদম জংশন স্টেশনে বারবার ঘোষণা করা হচ্ছে পরবর্তী ট্রেন কখন আসবে, তা এখনও বলা যাচ্ছে না।

ফলে যাত্রীরা পড়েছেন মহা দুর্ভোগের মধ্যে। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা রেল কর্তৃপক্ষ জানাতে পারছে না। ফলে বিপাকে পড়েছেন অনেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে অনেক যাত্রীই বাসে বা অন্য কোনও বিকল্প ব্যবস্থা করেছেন। তবে সেখানেও বিপত্তি। কলকাতার বেশির ভাগ রাস্তা জলমগ্ন হয়ে থাকায় গন্তব্যে পর্যন্ত কখন পৌঁছাবেন বা আদৌ পৌঁছাতে পারবেন কি না, তা নিয়েও সংশয়ে রয়েছেন অনেকে।

একই অবস্থা হাওড়া ডিভিশনেরও।  হাও়ড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা বিঘ্নিত হয়েছে। এ ছাড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেসের পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত।  বর্ধমান মেন লাইনেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। বর্তমানে পরিষেবা চালু থাকলেও তা অনিয়মিত।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস