জলে বন্দি নগরজীবন, মঙ্গলবারের পুজো উদ্বোধন কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার কোন দুর্গাপুজোর উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের দরুন মঙ্গলবার সব রাজনৈতিক দলের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে বুধবার আবার দুর্গাপুজোর উদ্বোধন শুরু হবে কলকাতায়। তবে কলকাতা শহর এবং শহরতলীর আবহাওয়া পরিস্থিতি খারাপ হলেও একাধিক জেলায় আবহাওয়া ভালো রয়েছে। তাই বাড়ি থেকে ভার্চুয়ালি জেলার পুজো গুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী(CM)। বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতায় সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে সব রাজনৈতিক দল। মেট্রো রেল ভবনে (Metro Rasil Bhavan)বাংলা পক্ষের যে বিক্ষোভ কর্মসূচি ছিল তা খারাপ আবহাওয়ার দরুন বাতিল করে দেওয়া হয়েছে। বিজেপি কংগ্রেস এবং সিপিএম প্রত্যেকটি রাজনৈতিক দল মঙ্গলবার তাদের যে নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ছিল দ্বিতীয় দিন তা পুরোপুরি বাতিল করে দিয়েছে।

রাতভর বৃষ্টিতে বেহাল কলকাতা সহ একাধিক এলাকা। সোমবার গভীর রাত থেকে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে কলকাতা শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। একে একে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতা শহরে। এর পাশাপাশি জেলাতেও আরও তিনজনের মৃত্যু হয়েছে। ছুটি দিয়ে দেওয়া হয়েছে একাধিক সরকারি ও বেসরকারি স্কুলে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের দরুন মুখ্যমন্ত্রী মঙ্গলবার থেকেই সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করেছেন। বেসরকারি স্কুল গুলির কর্তৃপক্ষের কাছে মুখ্যমন্ত্রী আগামী দুদিন ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আগামী দুদিন বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষদের। বিভিন্ন কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন আগামী দুদিন বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। মঙ্গলবার দ্বিতীয় তিথিতে তৃণমূলের সেরকম রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে মুখ্যমন্ত্রীর একাধিক দুর্গা পুজোর উদ্বোধনের কর্মসূচি ছিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় কোন পুজোর উদ্বোধন করবেন না বলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার থেকে আবার তিনি কলকাতায় পূজো উদ্বোধনে বের হবেন।

তবে যেসব জেলায় আবহাওয়া ভালো রয়েছে বাড়ি থেকে ভার্চুয়ালি এসব পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বুধবার কালীঘাট মন্দিরা আদলে তৈরি কালীঘাট ফায়ার স্টেশনের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রাকৃতিক দুর্যোগের দরুন ভারতীয় জাদুঘরে বিজেপি বিধায়কদের নিয়ে দা বেঙ্গল ফাইলস প্রদর্শনের কর্মসূচি থাকলেও তা বাতিল করে দেওয়া হয়। এ ছাড়া বেলেঘাটায় নিহত বিজেপি কর্মী নিয়োগ সরকারের শুরু করা পূজো এবং কসবার(Kasba) একটি পুজো উদ্বোধন করার কথা ছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু তাও বাতিল করে দেওয়া হয়। কংগ্রেসের জাতীয় স্তরের তিন নেতা কলকাতায় উপস্থিত হয়েছিলেন সাংবাদিক বৈঠক করবেন বলে। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন এবং জলমগ্ন পরিস্থিতিতে তা বাতিল করে দেওয়া হয় বলে প্রদেশ কংগ্রেস দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিপিএমের(CPM) পক্ষ থেকে কলকাতা জেলা কমিটির বৈঠক ছিল মঙ্গলবার। কিন্তু তা বাতিল করে দেওয়া হয়েছে। মহালয় দিন থেকেই শহরে বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখার ভিড় হতে শুরু হয়েছিল। কিন্তু প্রতিপদ পেরিয়ে দ্বিতীয় পড়ার আগেই সোমবার রাত থেকে বাঁধ সাধলো মেঘ ভাঙ্গা বৃষ্টি। নজিরবিহীন একটানা এই বৃষ্টিতে মঙ্গলবার সারাদিন আবহাওয়ার আরো অবনতি হতে পারে বলে জানিয়ে দেয় আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে মঙ্গলবার দুপুরে গঙ্গায় জোয়ার আশায় জলস্তর ফের বৃদ্ধি পেতে শুরু করে। গঙ্গার লকেট বন্ধ করে দেওয়া হয়। অপেক্ষা করতে হয়েছে ভাটার জন্য। ফলে জল কলকাতা শহর সহ সল্টলেক নিউ টাউন এলাকার বিস্তীর্ণ জায়গায় যে জমে রয়েছে তা যদি পুনরায় বৃষ্টি না হয়, জমা জল সরতে রাত গড়িয়ে যাবে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস