চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড, বয়স হয়েছিল ৯২ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ায় আরও এক নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার। ১৯৮৩-সহ তিনটি বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন। সদা হাস্যালাপী, নির্বিরোধী মানুষটির মৃত্যুতে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ছোটবেলায় বার্ডের প্রিয় খেলা ছিল ফুটবল। স্বপ্ন দেখতেন পেশাদার ফুটবলার হওয়ার। তবে চোটের কারণে ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ফুটবল ছাড়ার পর আঁকড়ে ধরেন ক্রিকেটকে। ইয়র্কশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। খেলেছেন লেস্টারশায়ারের হয়েও। যদিও ইংল্যান্ডের জার্সি গায়ে কখনও খেলার সুযোগ পাননি। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দু’টি শতরান করেছিলেন। তবে ক্রিকেট থেকে নিজেকে কখনও দূরে রাখেননি বার্ড। অবসরের পর আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত হন। ৬৬টি টেস্টের পাশাপাশি ৬৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছিলেন। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার। ওই টেস্টেই অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৮ সালে হেডিংলেতে ইয়র্কশায়ার এবং ওয়ারউইকশায়ার ম্যাচে শেষ বার আম্পায়ার হিসাবে মাঠে নেমেছিলেন।

প্রয়াত ডিকি বার্ডের জীবনে মস্ত গুণ ছিল, তথ্যপ্রযুক্তির সাহায্য ছাড়াই নিখুঁত সিদ্ধান্ত নিতে পারতেন। ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতেন। খেলা পরিচালনার মাঝে নানা রসিকতা করতেন। তবে ক্রিকেটের নিয়মের ব্যাপারে ছিলেন কড়া ধাঁচের এবং খুঁতখুঁতে।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল