চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবহাওয়ার খামখেয়ালিপনায় উলটপুরাণ! ঘেমে নাজেহাল উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। উত্তরে হাঁসফাস অবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় পুজোর সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু বৈপরীত্য দেখা গিয়েছে উত্তরে। এ যেন আবহাওয়ার উলটপুরান। দোরগোড়ায় পুজো। তারমধ্যেই দক্ষিণবঙ্গে দুর্যোগ চলছে। উত্তরে গরমের জেরে নাজেহাল অবস্থা।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলেছে। তার জেরে কলকাতা সহ সংলগ্ন এলাকায় জল জমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যখন জলে ভাসছে কলকাতা, তখম প্রবল গরমে ঘেমে নেয়ে একশা অবস্থা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের একাংশ যখন জলের কারণে ঘরবন্দি। তেমন উত্তরে গরমের কারণে ঘরবন্দি তাঁরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় অন্তত নবমী পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে নবমীর রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনও আকাশষে মেঘ, আবার কখনো আকাশে রোদের দেখা মিলবে। ফলে পুজোর সময় বৃষ্টিতে ভিজে নাজেহাল না হলেও ঘামে ভিজে নাজেহাল হতে হবে মানুষকে। শিলিগুড়ির তাপমাত্রা অত্যাধিক বেশি। কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ২ দিনাজপুর ও মালদার অবস্থা কিছুটা ভাল। ৩৩ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে উত্তরবঙ্গ। ডুয়ার্সের কয়েকটি জায়গায় পশলা বৃষ্টি হলেও পুজোর বাজারে তা খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনার পিছনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকেই দায়ী করা হচ্ছে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। সেটি উত্তরবঙ্গে প্রবেশের সম্ভবনা নেই। সেই কারণে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে এখনও সক্রিয় থাকলেও পুজোর সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পুজোর সময় দিনের তাপমাত্রা থাকতে পারে ৩০-৩৫ ডিগ্রি। তবে সন্ধ্যার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ