সোনার ফসলের জায়গা নিচ্ছে কমল কানন, এবার পুজোয় পদ্মেই লক্ষ্মীলাভ

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্ম ছাড়া সম্পূর্ণ হয় না দেবী দুর্গার আরাধনা। শ্রীরামচন্দ্র যখন মহামায়ার অকাল বোধন করেছিলেন, তখন দেবী ইচ্ছা করে ভক্তের ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য ১০৮ টি পদ্মের মধ্য থেকে একটি সরিয়ে রাখেন। এদিকে পদ্ম ছাড়া তো দুর্গা পুজো অসম্পূর্ণ। তখন শ্রীরামের মনে পড়েছিল তিনি নিজেই তো পদ্মলোচন, তাঁর চোখ পদ্মের ন্যায় সুন্দর। তাই একটি পদ্মের অভাব পরিপূরণ করতে দাশরথী নিজের চোখ দেবীকে অর্পণ করার জন্য তির হাতে তুলে নেন। ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে মা দুর্গা রামচন্দ্রের হাত ধরে ফেলেন এবং যে পদ্মটি তিনি সরিয়ে রেখেছিলেন সেটি ফিরিয়ে দেন।

তাই দুর্গোৎসবের সন্ধিপুজো অর্থাৎ অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে হয় যে সন্ধিপুজো হয় তাতে ১০৮টি পদ্ম অবশ্যই প্রয়োজন। তবে পদ্ম মানেই তো শুধু স্থলপদ্ম নয়, জলপদ্মও রয়েছে।  সন্ধিপুজোর পদ্মফুলই এখন বাঁচার রসদ জোগাচ্ছে হাওড়া গ্রামীণ জেলার একাধিক কৃষক পরিবারকে। নিজেদের চাষের জমিতে ধানের পরিবর্তে পদ্মের চাষ করছেন কৃষকরা। পদ্ম চাষেই লাভ হচ্ছে তাঁদের।

পুজো এসে গিয়েছে। রবিবার ষষ্ঠী। এই সময়টার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন চাষীরা। পদ্মফুল নিয়ে দেবীর পায়ে অর্পণ করতে চান পদ্মচাষিরাও। বছরের অন্য সময় সেভাবে পদ্মের চাহিদা না থাকলেও দুর্গাপুজোর সময় এই ফুলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাই বর্তমানে অনেকেই নিজেদের জমিতে পদ্মফুল চাষ করছেন। বিঘের পর বিঘে জুড়ে এখন শুধু পদ্মের চাষ।

দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা খরচা করে ধান চাষ হত। কিন্তু লাভ সেভাবে থাকত না। পরিবর্তে জমিতে পদ্মচাষ করে ভাল লাভ পাওয়া যায়। ঠিক মতো চাষ করলে জমিতে প্রচুর পরিমাণে পদ্মফুল ফোটে। দেখা যায় ৭০ ঠেকে ৮০ হাজার ফুল ফোটে জমি থাকে। তোলার পরেও রয়ে যায় বহু ফুল। এখন জলাশয়ের পদ্মের অভাব অনেকটাই মেটাচ্ছে জমির পদ্ম। চলতি বছর পদ্মফুলের উৎপাদন ভালই হয়েছে। তাই ফুলের ঘাটতি সেভাবে হবে না বলেই আশা।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের