উত্তরবঙ্গ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু

পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টে (একিউট রেসপিরেটরি ইলনেস) আরও সাত শিশুর মৃত্যু হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টে (একিউট রেসপিরেটরি ইলনেস) আরও সাত শিশুর মৃত্যু হল। যদিও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, শুধু জ্বর ও শ্বাসকষ্ট নয়, অন্যান্য উপসর্গও ছিল ওই মৃত শিশুদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত শিশুদের বয়স ছয় মাস থেকে এক বছর সাত মাসের মধ্যে। তাঁদের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে এই হাসপাতালে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যার জন্য পাঠানো হয়েছিল।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, গত ২৪ ঘণ্টায় মৃত সাত শিশুর মধ্য়ে তিনজনের জ্বর ও শ্বাসকষ্টের তীব্র সমস্য়া ছিল। সেই সংক্রান্ত চিকিৎসাও চলছিল। বাকি শিশুদের অন্য়ান্য উপসর্গও ছিল বলে দাবি করছেন হাসপাতালের চিকিৎসকরা। জানা যাচ্ছে জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও ওই মৃত শিশুদের মধ্যে কয়েকজনের সেপসিস, সেরিব্রাল পালসির মতো জটিল রোগ ছিল। যদিও শিশুমৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক শুক্রবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জন শিশু ভর্তি হয়েছে। তাঁদের মধ্য়ে ১৬ জনের জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। এই শিশুগুলিকে জলপাইগুড়ি, মালবাজার ও ইসলামপুর থেকে রেফার করা হয়েছে।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ