পর্যটন শিল্পে বড় চমক, রাজ্যের আরও এক জায়গায় গড়ে উঠছে বিশ্ব বাংলা গেট

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: পর্যটকদের জন্য সুখবর। আরও বড় সংবাদ আলিপুরদুয়ারে যারা বাস করেন তাদের জন্য। এবার আর তাদের শুনতে হবে না, ‘ধুর, তোমাদের শহরে কিছুই নেই।’ আলিপুরদুয়ার শহরে পর্যটন শিল্পকে টানতে জোর কদমে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার বিশ্ববাংলা গেটের টানে পর্যটকরা ছুটে আসবেন আলিপুরদুয়ার শহরে।

বিশ্ব বাংলার গেট রয়েছে কলকাতায়। তাই সেখানে গেলে গেটের সামনে গিয়ে ছবি তোলেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়া খুললেই মোটামুটি এই ধরনের বিভিন্ন ছবি দেখাও যায়। এবার আলিপুরদুয়ারে হতে চলেছে বিশ্ববাংলা গেট। এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ফুটছেন স্থানীয়রা।আলিপুরদুয়ার শহরে প্রবেশের মুখেই রয়েছে দমকল কেন্দ্র। এই দমকল কেন্দ্রের সামনে গড়ে তোলা হবে বিশ্ব বাংলা গেট। ইতিমধ্যেই এই সংক্রান্ত  দুটি ছবি আলিপুর পুরসভার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বিশ্ব বাংলা গেট হচ্ছে এই খবর শোনার পর থেকেই উচ্ছ্বাসের জোয়ারে বসেছেন আলিপুরদুয়ারবাসী।

বিশ্ব বাংলা গেট কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। বহু মানুষ রাজ্যের বিভিন্ন স্থান থেকে এখানে এলেও এই গেট দেখতে আসেন। এবার আর আলিপুরদুয়ারের মানুষকে বিশ্ববাংলা গেট দেখার জন্য কলকাতায় আসতে হবে না। আলিপুরদুয়ারের দুটি স্থানে গেট গড়ে তোলার ভাবনা গ্রহণ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানিয়েছেন আলিপুরদুয়ার বেড়াতে এসে পর্যটকরা খুব একটা শহরে আসতে পছন্দ করেন না। পর্যটকদের  আকৃষ্ট করতেই বিশ্ববাংলা গেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যেই নকশা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি থাকা বিভিন্ন ঝিলেরও সৌন্দর্য বৃদ্ধি করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস