বিরাট সাফল্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে, ২ মাসে ২ কোটি মানুষের যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও এক মাস্টারস্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ আগস্ট থেকে শুরু হয়েছে সরকারি পরিষেবা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ । মাত্র দুই মাসে এই প্রকল্পে সামিল হয়েছেন প্রায় দু’কোটি মানুষ। এই ঘটনা নিঃসন্দেহে রাজ্য সরকারের বিরাট বড় সাফল্য।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩ তম দিনে আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে রাজ্যের প্রায় দু’কোটি মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন। তুলে ধরেছেন নিজেদের সমস্যার কথা। এই ঘটনা একদিনে রেকর্ড। এই দিনে ৫৩৬টি শিবির খোলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির অংশ হিসেবে এলাকায় পৌঁছে ক্যাম্প করে মানুষের সমস্যার কথা শুনছেন সরকারি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমধানের পথ খুঁজে দিচ্ছেন। তবে পুজোর কয়েকটা দিন বন্ধ থাকবে এই প্রকল্প। পুজোর ছুটি শেষে ফের হবে কর্মসূচি।

প্রসঙ্গত, পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অনেক বিরোধীদলের নেতারা এই উদ্যোগের প্রশংসা করেছেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস