সরকারি টাকায় নিউইয়র্কে মোচ্ছব ইউনূসের,  সঙ্গী দুই স্ত্রীর দুই কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দয়ায় তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই কার্যত সরকারি টাকায় মোচ্ছব শুরু করে দিয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই নিজের তৃতীয় পক্ষের কন্যা দীনা আফরোজ ইউনূসকে অঘোষিতভাবে ‘ফার্স্ট লেডি’র মর্যাদা দিয়েছেন। বিদেশে গেলেই সরকারি টাকায় কন্যাকে নিয়ে যান। আর এবার তো রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে গিয়ে নিজের দুই কন্যাকেই সফরকারী দলে ঢুকিয়ে দিয়েছেন। দীনা আফরোজ ছাড়াও ইউনূসের প্রথম পক্ষের কন্যা মোনিকা হেলেনাও সরকারি দলে ঢুকে পড়েছেন। ইউনূসের পরেই তার দুই কন্যার জন্য সবচেয়ে দামী হোটেলের ঘর বুক করা হয়েছে কোনও সরকারি পদে না থেকেও কীভাবে ইউনূসের দুই স্ত্রীর দুই মেয়ে সফরকারী দলে ঠাঁই পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নেটা নাগরিকরা রসিকতা করে অবশ্য বলছেন ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।’

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বিদেশ সফরে বিশালাকারের প্রতিনিধিদল নিয়ে যেতেন। বাংলাদেশ যেখানে ভিক্ষা পাত্র হাতে দ্বারে-দ্বারে ঘুরে বেড়ায় সেখানে বিশালাকায় দল নিয়ে বিদেশ সফর যাওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন দীর্ঘদিন ধরেই উঠছে। গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেই বড়-বড় বুলি আওড়েছিলেন রাজাকার মোল্লা ইউনূস। বিদেশ সফরে ছোট্ট দল নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ সেই প্রতিশ্রুতি খাতায়-কলমেই থেকে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে পেল্লাই সাইজের দল নিয়ে এসেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।

দলে ইউনূসের দুই স্ত্রীর দুই মেয়ে দীনা আফরোজ ও মোনিকা হেলেনা রয়েছেন। তাছাড়া ৭ জন উপদেষ্টা, ৬ জন রাজনৈতিক নেতা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন আধিকারিক, ৫ জন প্রেস সচিব, বিদেশ মন্ত্রকের ও নিরাপত্তা দলের কর্মকর্তা, বিভিন্ন সরকারি কার্যালয়ের পদস্থ কর্মকর্তা, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী মিশনের কয়েকজন সদস্য এবং কয়েকজন বিশিষ্ট নাগরিক রয়েছেন।  রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে বিশাল সংখ্যক প্রতিনিধি নিয়ে হাজির হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার তিনি বলেন ‘শতাধিক প্রতিনিধিসহ চলতি অধিবেশনে অংশগ্রহণ বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এই পেল্লাই সাইজের প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিনিময়ে দেশ ও জনগণ তথা করদাতাদের কোনও সুফল পাওয়ার সম্ভাবনাই নেই। তাহলে কেন সরকারি কোষাগারের কয়েকশো কোটি টাকা খরচ করে বিপুল সংখ্যক প্রতিনিধি নিয়ে যাওয়া হল, এই প্রশ্নের উত্তর জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।’

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন