নেই কোলাহল, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগে পুজোর ছুটিতে যেতে পারেন কালিম্পংয়ের এই অফবিট জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই শহরজুড়ে ভিড়-কোলহল। অনেক এই ভিড়ের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আবার অনেকেই চান একটু নিরিবিলি জায়গা। পুজোর সময়ে যদি সবুজ গাছপালা, পাখির ডাকের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করা যায় তাহলে আর কি চাই। তবে পাহাড়ের বেশ কিছু জায়গা আছে যেখানে ভিড় জমে। কোলাহলও হয়। সেই সব জায়গা ছেড়ে পুজোর কয়েকটা দিন কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য একান্তে উপভোগ করতে ঘুরে আসুন কালিম্পং জেলার পাবং গ্রাম। যা এখনও বহু পর্যটকের কাছে অজানা। তাই সেখানে ভিড়ও কম।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৭০০ ফুট উঁচুতে পাইন গাছের জঙ্গলে ঘেরা পাবং গ্রাম শান্ত জনপদ। ঘরে বসেই দেখতে পাবেন সকালে বিকেলে কাঞ্চনজঙ্ঘার নানা রূপ। সেই সঙ্গেই রয়েছে নীল আকাশের শোভা। তাছারাও মন ভরে যাবে ঝান্ডি দাড়া ভিউপয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ শোভা ভরিয়ে দেবে মন। সেই সঙ্গেই সকালে উঠে ধোঁয়া ওঠা চা হাতে বিভিন্ন পাখির কলতানে মুগ্ধ হবেন। এই জায়গা বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য। নীল আকাশের বুকে রোলার, মিনিভেট, দ্য সানবার্ড, সোয়ালো সহ বহু প্রজাতির পাখি দেখতে পাবেন। সঙ্গে রয়েছে প্রাকৃতিক জলপ্রপাতের শব্দ।

কোথায় এই জায়গা…

কালিম্পং শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার ও শিলিগুড়ি থেকে ৭০ কিলোমিটার দূরত্বে এই গ্রাম । দেখতে পাবেন রকমারি প্রজাপতি, পাহাড়ি ফুল। পর্যটকরা পেয়ে যাবেন ট্রেকিং এবং হাইকিংয়ের সুযোগ। এমনকি এই জায়গা থেকে একটি রুট রয়েছে নেওড়া ভ্যালির জঙ্গলে যাওয়ার জন্য। কয়েক কিলোমিটার ট্রেক করে যেতে হবে। চাইলে পাবংয়ে থেকে ঘুরে দেখতে পারবেন লাভা, ললেগাও, রিশপ, চারখোল।

কীভাবে যাবেন

প্রথমে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে শিলিগুড়ি, বাগরাকোট, চুইখিম, চারখোল হয়ে পাবংয়ে যেতে হলে পার করতে হবে ৭০ কিলোমিটার পথ । পেয়ে যাবেন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে ভাড়া গাড়ি। অফবিট এই গ্রামে পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টা। শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে পাবংও যাওয়া যায়। যার দূরত্ব ২৬ কিলোমিটার। সেক্ষেত্রে কালিম্পং থেকে গাড়ি ভাড়া করতে হবে। পাবংয়ে থাকতে পেয়ে যাবেন হোমস্টে। থাকা- খাওয়া নিয়ে ভাড়া পড়তে পারে পড়বে ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন