পুলিশি এনকাউন্টারে নিহত শীর্ষ মাওবাদী কমান্ডারের মৃতদেহ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগঢ়: বেনজির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট ছত্তিশগঢ় পুলিশকে নির্দেশ দিয়েছে যে নারায়ণপুর জেলায় একটি ভুয়ো এনকাউন্টারে( কথিত) নিহত শীর্ষ মাওবাদী কমান্ডার কথা রামচন্দ্র রেড্ডির মৃতদেহ সংরক্ষণ করার। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মসিহের একটি বেঞ্চ জানিয়েছে যে, হাইকোর্ট যতক্ষণ না ‘ভুয়ো’ এনকাউন্টার এবং নির্যাতনের অভিযোগের আবেদনের নিষ্পত্তি করে, ততক্ষণ পর্যন্ত মৃতদেহ দাহ বা সমাধিস্থ করা যাবে না। দুর্গাপুজোর ছুটির পরে পুনরায় হাইকোর্টকে আবেদন গ্রহণের অনুরোধ জানিয়ে বেঞ্চ নির্দেশ দিয়েছে।

বেঞ্চ জানিয়েছে যে তারা সমস্ত বিরোধের জায়গা খোলা রেখেছে এবং যোগ্যতার ভিত্তিতে কোনও মতামত প্রকাশ করছে না। ওই মাওবাদী শীর্ষ কমান্ডারের মৃত্যু নিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁর ছেলে রাজা চন্দ্রে। তাঁর পক্ষে উপস্থিত হয়ে প্রবীন আইনজীবী কলিন গঞ্জালভেস যুক্তি দেন যে রাজা পক্ষের বাবাকে ভুয়ো এনকাউন্টারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ হত্যা করার পর পুলিশ মৃতদেহটি নষ্ট করার চেষ্টা করছে। রাজ্য পুলিশের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন যে দুই মাওবাদীকে এনকাউন্টারে হত্যা করা হয়েছিল। আবেদনকারীর বাবার জন্য সাতটি রাজ্য থেকে ৭ কোটি টাকা পুরস্কার ঘোষণা করাছিল।

ছত্তিশগঢ় বারবার শিরোনামে উঠে আসে মাওবাদীদের সৌজন্যে। চলতি বছর ৭৯ তম স্বাধীনতা দিবসে নজিরবিহীন ঘটনা ঘটেছিল ভারত ইতিহাসে। স্বাধীনতার পর ২০২৫ সালে প্রথমবার ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের ২৯টি নকশাল অধ্যুষিত গ্রামে উত্তোলিত হয়েছিল জাতীয় পতাকা। তার মূল্য দিতে হয়েছিল প্রাণ দিয়ে। ছত্তিশগড়ের কাঁকের জেলার একটি প্রত্যন্ত গ্রামে স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকা উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে হত্যা করেছিল মাওবাদীরা।

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান