দশমীতে মহা বিপর্যয় কলকাতায়, দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় সবকটা দিন বৃষ্টি হবে। তবে মহা দুর্যোগ শুরু হবে দশমীর দিন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং নদিয়া জেলায় অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, বর্তমানে যে নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে সেটি পঞ্চমীর দিন অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। এর প্রভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা(Kolkata) সহ শহরতলী এলাকাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার ষষ্ঠী থেকে সোমবার সপ্তমী তিথি পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে। অষ্টমী তিথিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যের পর কোথাও কোথাও। অষ্টমী তিথিতে রাতের দিকে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু নবমীর(Nabami) দিন অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার সন্ধ্যের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে। বৃহস্পতিবার দশমী তিথিতে দক্ষিণবঙ্গের সব জেলাতে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের মতে, দশমী তিথিতে কলকাতা সহ কোন কোন জেলায় অতি ভারী একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ হতে পারে।

অর্থাৎ দশমী তিথিতে মহা বিপর্যয় হতে পারে বঙ্গে। উত্তরবঙ্গে(North Bengal) ওই একই দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়া শুক্রবার থেকে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তার দরুন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পঞ্চমী এবং ষষ্ঠী তিথিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু নবমী তিথিতে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ বর্তমানে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি রবিবার থেকে দুর্বল হয়ে গেল নবমীতে অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার ফের বঙ্গে নতুন নিম্নচাপের সৃষ্টি হবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় পঞ্চমী তিথিতে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা কিছুটা কমবে।

সপ্তমী থেকে আকাশ ঝলমলে হলে কলকাতা(Kolkata) এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে। কিন্তু নবমীর সন্ধ্যা থেকে ফের আকাশ কালো মেঘে ঢেকে যাবে। তাপমাত্রার ছন্দপতন ঘটবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার পুজো কমিটি গুলিকে সতর্ক করে বলা হয়েছে চতুর্থী ও পঞ্চমীর মধ্যে ঝড়ো হাওয়া দিতে পারে। তাই পূজো মণ্ডপে সতর্ক থাকতে হবে উদ্যোক্তাদের। ষষ্ঠী থেকে অষ্টমী তিথি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও নবমীর সন্ধ্যের পর থেকে বঙ্গে দুর্যোগের দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস