চতুর্থীর দুপুর থেকে যানবাহনের চাকা থমকে গেল ভিআইপি রোড ও ই এম বাইপাসে

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থীতে দুপুর থেকে ইএম বাইপাস ও ভিআইপি রোডে ব্যাপক যানজট শুরু। একাধিক ট্রাফিক সিগন্যালে থমকে যায় গাড়ির গতি। সন্ধ্যার পর পুলিশ ফোর্স নামবে রাস্তায়। দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। ট্রাফিক পুলিশ দুপুর পর্যন্ত অপ্রতুল্য ইএম বাইপাস ও ভিআইপি রোডে। আর তাই স্বাভাবিক গাড়ির গতি বারবার বাধা প্রাপ্ত হয়। এয়ারপোর্ট থেকে বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন পেরিয়ে উল্টোডাঙ্গায় পৌঁছতে অনেক সময় লাগতে শুরু করেছে চতুর্থীর দুপুর থেকে। এদিকে মহালয় থেকেই মুখ্যমন্ত্রী(CM) ভিআইপি রোড সচল রাখার নির্দেশ দেওয়ায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর তরুন সন্ধ্যের পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ভিআইপি রোডে। গত দুদিনে দর্শনার্থীদের ভিড় বাধা প্রাপ্ত হয় প্রবল দুর্যোগের জন্য। কিন্তু চতুর্থীর দুপুর থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়তে শুরু করে।

তৃতীয়াতে সন্ধ্যের পর মানুষজন রাস্তায় বের হলেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি স্বাভাবিক ছন্দে পতন ঘটায়। বৃষ্টিতে ভিজে অনেকেই প্যান্ডেল হপিংয়ে মেতে ওঠেন। কিন্তু শুক্রবার চতুর্থী তিথিতে সকাল থেকে আকাশ ছিল ঝলমলে। তাই সন্ধ্যের পর যদি বৃষ্টি হয় এই আশঙ্কায় অনেকেই পরিবার নিয়ে এবং নিকট জনের হাত ধরে বেরিয়ে পড়েন মণ্ডপে মণ্ডপে। আর তাই ভি আই পি রোড, ই এম বাইপাস সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে সকালের দিকে ট্রাফিক পুলিশ সেভাবে না থাকায় দেখা দেয় যানজট। এয়ারপোর্ট থেকে উল্টোডাঙ্গা পৌছাতে যে সময় লাগে তার তিনগুণ সময় সেদিন লাগে যানবাহনকে গন্তব্য স্থলের দিকে এগোতে। বিশেষত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দরুন লেকটাউন থেকে দক্ষিণ দাড়ি পর্যন্ত ভিআইপি রোডে(VIP Road) ধারে গাড়ি পার্কিংয়ের দরুন সার্ভিস রোডে যান চলাচল বেশ কিছুটা বাধা প্রাপ্ত হয়।

এছাড়া বাগুইআটি, কেষ্টপুর এইসব এলাকায় মানুষজন রাস্তায় বের হওয়ায় স্বাভাবিক যান চলাচল কিছুটা বাধা প্রাপ্ত হয়। সব মিলিয়ে চতুর্থীর দুপুরে ভিআইপি রোড- ইএম বাইপাসে একাধিক সিগন্যালের লাল বাতি দীর্ঘক্ষণ জ্বলে থাকায় গাড়ির লম্বা লাইন আর যানজটের চেনা ছন্দে পুজোর শুরুতে ফিরে আসে কলকাতা। ই এম বাই পাস, বেঙ্গল কেমিক্যাল, কাদাপাড়া ও সল্টলেক স্টেডিয়াম ক্রসিংগুলো পেরোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গাড়ি চালকদের। আর এই যানজটের দরুন চতুর্থীর দুপুর থেকে ক্যাপ চালকদের(Cap Driver) ভাড়া বেড়ে যায় দ্বিগুণ। স্কুল কলেজ ছুটি থাকলেও অফিস অধিকাংশ খোলা ছিল শুক্রবার। তাই গন্তব্য স্থলে পৌঁছতে ও বাড়ি ফিরে যেতে অনেকটাই বেগ পেতে হয়েছে অফিস যাত্রীদের। যদিও মেট্রো এদিন শহর শহরতলীতে যাতায়াত করেছে। কিন্তু ব্লু লাইনে যতীন দাস পার্কে(Jatin Das Park) ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করুন চতুর্থীর সকালে মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস