এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হাত মেলাবেন সূর্যরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ। আগামিকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই শত্রু দেশ ভারত ও পাকিস্তান। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত দু’বার (একবার গ্রুপ লিগে ও অন্যবার সুপার ফোরে) মুখোমুখি হয়েছে দুই দেশ। যদিও সালমান আলি আঘাদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। তা নিয়ে বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। কিন্তু আগামিকাল রবিবার আরও এক অগ্নিপরীক্ষা দিতে হবে সূর্য যাদবদের। কী সেই অগ্নিপরীক্ষা?

আগামিকাল এশিয়া কাপ জয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। যার আরও পরিচয় রয়েছে। একদিকে তিনি যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, কট্টর ভারত বিরোধী হিসাবেও পরিচিত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়েলাগাতার ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে গিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে  পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্য যাদবরা, সেখানে কি রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফি নেবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? কিংবা সৌজন্যের খাতিরে করমর্দন করবেন সূর্য যাদব-শুভমন গিলরা?

এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবেন কিনা সূর্যরা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এ বিষয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহের সঙ্গে কথা বলছেন। তিনি যে নির্দেশ দেবেন, তাই মেনে নেওয়া হবে। তবে আগের দুই ম্যাচের মতো ফাইনালেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সূর্য যাদবরা কোনও করমর্দন করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল