নেপালের নির্বাচনে অংশ নেবেন Gen Z আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান

Share:

নিজস্ব প্রতিনিধি:  সাম্প্রতিক সময়ে GenZ আন্দোলনকে কেন্দ্র করে শিরোনামে এসেছে নেপাল। শোনা যাচ্ছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান গুরুং নেপালের আসন্ন নির্বাচনে অংশ নেবেন। সম্প্রতি স্টার্ট হিয়ারের সান্দ্রা গাথম্যানকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সুদান। সেখানেই জানান যে আগামী নির্বাচনে হয়তো প্রার্থী মনোনীত হতে পারেন তিনি। এক বৈশ্বিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালের GenZ আন্দোলন হয়েছে তার নেপথ্য ছিলেন সুদান গুরুং এবং তাঁর দলের সমর্থন। নেপালের প্রাচীনপন্থী সরকারকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর ছিল তারা। সেই জন্যই নাকি সুদান গুরুং প্রচলিত রাজনৈতিক দলের চেয়ে কিছু ভিন্ন চিন্তা করছেন।

সুদান মনে করছেন, এখন তাঁরা দেশে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আর সেই জন্য স্বেচ্ছাসেবকরা আইন ও যোগাযোগ বিষয়ক কমিটি গঠন করেছেন। সেই সঙ্গে দেশব্যাপী জনগণের দাবি দেওয়া সম্পর্কে জানার চেষ্টা চলছে। আন্দোলনের সময় জেন জি’রা যেভাবে ডিসকর্ড ও ইনস্টাগ্রাম এর মতো সোশ্যাল প্লাটফর্মগুলিকে ব্যবহার করেছিল। সেগুলিকেই আবার মাধ্যম করছে সমর্থকেরা। এগুলির মাধ্যমেই মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রত্যেক নেপালি নাগরিকের হয়ে কথা বলতে চান সুদান। সেইসঙ্গে প্রতিটি নেপালির কণ্ঠস্বর নিশ্চিত করতে চান। তাঁর লক্ষ্য সুদান গুরুং একক প্রার্থী হিসেবে নন, দলগতভাবে নির্বাচন পরিকল্পনা করতে চাইছেন। সুদান চাইছেন পুরনো রাজনৈতিক নেতারা মার্চের নির্বাচনে যেন অংশ না নেন।নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা এই প্রশ্নের সুদান বলেন, “আমি এখনই বলব না যে আমি একেবারে সঠিক ব্যক্তি। তবে জনগণ যদি কোনওদিন আমাকে বেছে নেয় তবে আমি অবশ্যই প্রার্থী হব।”

৩৬ বছর বয়সী সুদান গুরুং নেপালের GenZ আন্দোলনে নেতৃত্বাধীন এক গণবিক্ষোভের মুখপাত্র হিসাবে পরিচিত হন। তিনি পেশায় একজন এনজিও কর্মী, কিন্তু এই আন্দোলনে উঠে এসেছে বারবার তার নাম। সরকার যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল, সেই সময়ই নেপালে বিক্ষোভের সূচনা হয়। এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন সুদান গুরুং।

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা