চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে বাবা বেবি ও…-র ট্রেলার

নিজস্ব প্রতিনিধিঃ উইন্ডোজ প্রোডাকশন হাউজ মানেই নতুন কোনও গল্প আর চমক। আর তাই প্রতিবারের মত এবারেও নতুন গল্প নিয়ে আসছে উইন্ডোজ। মুক্তি পেল নতুন ছবি ‘বাবা বেবি ও…’র ট্রেলার। এক সিঙ্গেল ফাদারের গল্প বলবে এই ছবি। সারোগেসির মাধ্যমে এক নয় বরং দুই শিশুর বাবা হয়ে গেলেন এই ছবির মেঘ অর্থাৎ যিশু সেনগুপ্ত। কিন্তু একজন কর্মরত বাবার পক্ষে কী সম্ভব একা হাতে দুই শিশুকে সামলানো? তার মধ্যে মেঘ পড়লেন এমন এক মানুষের প্রেমে যে কিনা বাচ্চা আর বাচ্চার কান্না একেবারেই সহ্য করতে পারে না। এই চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি রায়। তার চরিত্রের নাম ‘বৃষ্টি’। সব মিলিয়ে মেঘের জীবনে জটিলতার শেষ নেই। এই গল্পই নিজের আগামী ছবিতে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।

ছবিতে বৃষ্টির চরিত্রে অভিনয় করতে চলেছেন শোলাঙ্কি রায়। যিশু-শোলাঙ্কির মধ্যে তৈরি হওয়া রসায়নি এই ছবির মূল রসদ। তবে প্রেম যখন থাকবে তখন প্রেমের মাঝে কাঁটাও থাকবে এটা তো স্বাভাবিক। মেঘ-বৃষ্টির প্রেমের মাঝে এসে পড়লেন গৌরব চট্টোপাধ্যায়। । আর তাই বারবার তাদের প্রেমের মাঝে বাধা তৈরি হতে লাগল। এমন প্রেমে দুজনের কাছে আসাটাই যেন বড় চ্যালেঞ্জ তা বোঝা যাচ্ছে ছবির সদ্য প্রকাশিত ট্রেলারে। রবিবার মুক্তি পেল ‘ বাবা বেবি ও…’-র ট্রেলার। 

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান ‘এই মায়াবী চাঁদের রাতে’। সেখানেই মেঘ বারবার বৃষ্টিকে তার ‘মনের এক গোপন কথা’ বলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু মেঘ বৃষ্টির মাঝের নানা সমস্যা কাটিয়ে কী শেষ অবধি তাদের ‘ মিষ্টি এক প্রেমের উপাখ্যান’ লেখা হবে? তা তো জানা যাবে আগামী ৪ ফেব্রুয়ারী ছবি মুক্তি পাওয়ার পরই। 

তবে যা না বললে নয় তা হল একক মাতৃত্বের সঙ্গে আমরা সকলেই প্রায় পরিচিত। কিন্তু একক পিতৃত্বও এই দেশে বিরল নয়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালতেছে সন্তান ধারণের কনসেপ্ট। আর সেই কাহিনীকে আধার করেই নন্দিতা রায়- শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘বাবা বেবি ও…’। এই ছবির চিত্রনাট্যকার স্বয়ং শিবপ্রসাদ ঘরণী জিনিয়া সেন। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ