শ্রীভূমির মণ্ডপের কাছেই এসি গাড়িতে আগুন, তৎপরতায় রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : ষষ্ঠীর দিনেই ঠাকুর দেখতে বেড়িয়ে বিপদে পড়লেন কয়েকজন দর্শনার্থীরা। শ্রীভূমির কাছে একটি চারচাকার এসি গাড়িতে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ১টি ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। গাড়িটির একাংশ পুড়ে গিয়েছে।

জানা গিয়েছে, রবিবার ষষ্ঠীর দিন গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বের হয়েছিলেন কয়েকজন। আচমকাই লেকটাউন থেকে বাঙুরমুখী ভিআইপি রোডের ওপরে শ্রীভূমির পুজো মণ্ডপের কাছাকাছি আসতেই গাড়িটির এসি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই সময় গাড়িতে ৩ জন ছিলেন। সকলেই গাড়ি থেকে বেরিয়ে যান। গাড়ি থেকে বের হওয়ার পরেই আচমকা আগুন লেগে যায়। ছুটে আসে স্থানীয়রা। দ্রুত তাঁরাই খবর দেয় দমকল ও থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। তারাই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গাড়ির আরোহীরাই জানিয়েছেন, গাড়িতে চলার সময় বেশ অনেকক্ষণ ধরে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। আচমকাই লক্ষ্য করেন এসি থেকে বের হচ্ছে ধোঁয়া। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যান। গাড়ির কোনও আরোহীর ক্ষতি হয়নি। কিন্তু ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় বুঝতেই পারছেন না, আসলে কীভাবে ঘটনাটি ঘটল। গড়িটিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লেগে যাওয়ায় সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃষ্টির পূর্বাভাস পেয়ে চতুর্থী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয়েছে পুজো। এদিনও সকাল থেকেই চলছে মণ্ডপ পরিদর্শন। সেই ঠাকুর দেখতে বেরিয়েই খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন ৩ জন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস