মা ওদেরও, পুজোর আনন্দে মেতে উঠল অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওরা হোমে থাকে। বছরের প্রতিটি দিন, প্রতিটি মাস কাটে ওদের হোমের চার দেওয়ালের ভেতর। বাইরে কি হচ্ছে, কত আনন্দ এসব কোনও কিছুই যেন স্পর্শ করতে পারে না। এই বছরের পুজো কিন্তু অন্যরকম হয়ে ধরা দিয়েছে ওদের কাছে। এই ওরা হলো জলপাইগুড়ির তিনটি হোমের ৪৩ জন শিশু ।
জলপাইগুড়ি সদর ব্লকের প্রশাসনের পক্ষ থেকে বাসে করে ষষ্ঠীতে ওদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তাই রবিবার সকাল থেকেই খুশিতে মেতে ছিল ওরা। শিশুরা মণ্ডপে পা রাখতেই খুশির জোয়ারে ভেসে যায়। গানের তালে তালে মণ্ডপের মধ্যেই নেচে ওঠে শিশু মন। হোমের শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদেরও ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তারাও শহরে ঘুরে ঘুরে ঠাকুর দেখেছে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই।

সদরের বিডিও মিহির কর্মকার বলেছেন, “তিনটি হোমের শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন মিলিয়ে ৪৩ জনকে আমরা দুটি বাসে করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো দেখাচ্ছি। ওদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত খুশি। সঙ্গে ছিল আমার মেয়ে আরাধ্যাও। আমরা সবাই মিলে দারুণ সময় কাটালাম।” এই দিন শুধু যে পুজো দেখানো হয়েছে তা নয়, দুপুরবেলা অনাথ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ছিল দারুণ খাবার-দাবার নতুন পোশাকের ব্যবস্থা

বেলা ১১ টা নাগাদ হবে শিশুদের নিয়ে জলপাইগুড়ির দিশারী মণ্ডপে পৌঁছান জলপাইগুড়ির সদরের বিডিও। সঙ্গে ছিলেন ভিডিও অফিসের কর্মীরা। সেই সময় প্যান্ডেলে অন্যান্য দর্শনার্থীরাও ছিলেন। মাইকে গান বাজছিল, সব মিলিয়ে দারুণ পরিবেশ। খুশি হয়ে উঠেছিল প্রতিটি শিশু মন। সেই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। শিশুদের আনন্দের সঙ্গী হয়েছে মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরাও।জলপাইগুড়ির কোরক হোমের শিশুদের সপ্তমী এবং অষ্টমীর দিন শহরে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর