ASIA CUP FINAL: টস জিতে আঘাদের ব্যাট করতে পাঠালেন সূর্য

যদিও ১৪ সেপ্টেম্বর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান এবং ২১ সেপ্টেম্বরের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল। শুরু হল ভারত-পাকিস্তানের মহারণ। টস জিতে  ব্যাট করতে পাঠালেন সূর্যদেব। যদিও ১৪ সেপ্টেম্বর টস জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং ২১ সেপ্টেম্বরের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যদিও দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। ব্যাটে-বলে পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। এরপরে এশিয়া কাপেই প্রথম পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। যা কিনা ক্রিকেটের মাঠে রাজনীতির রঙ চড়িয়েছিল। ভারতীয় ক্রিকেটাররাও অনেক কটাক্ষের মুখে পড়েছিলেন। কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে দেশকে শত্রুদেশের আগ্রাসী মনোভাব থেকে বাঁচিয়েছে ভারতীয় খেলোয়াড়রা। তবে ম্যাচের সময় পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক নাটকীয়তা দেখা গিয়েছিল।

পাকিস্তানি খেলোয়াড়দের নানা অঙ্গভঙ্গি নিয়ে BCCI প্রতিবাদ জানিয়েছিল। পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো নিয়েও PCB অনেক প্রতিবাদ করেছে। তবে এটা ভুললে চলবে না যে, ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়ে এশিয়া কাপ শুরু হয়েছিল। কিন্তু দুটি ম্যাচের রোমাঞ্চের পর, এখন দুই দলের ফাইনালের উত্তেজনা চরমে। ভক্তরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হল। ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, ছয়টি ম্যাচের সবকটিতেই জিতেছে। তবে পাকিস্তান দুটি ম্যাচে হেরেছে, দুটিই ভারতের বিপক্ষে। এই লড়াইটি নানা দিক থেকে বিশেষ। এক ঝলকে জেনে নিন, গত ১৪ দিন কেমন ছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তানের জার্নি, এবং কী কী বিতর্ক ছিল…

১. ভারত ৭ উইকেটে ম্যাচটি জিতেছে। কুলদীপ যাদবের ৩ উইকেট এবং অভিষেকের বিস্ফোরক ব্যাটিং জয়ের ভিত্তি স্থাপন করেছে। ম্যাচের পর, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়, যার ফলে “করমর্দন না করার” বিতর্কের সূত্রপাত হয়।

২. ম্যাচের পর, সূর্য পুলওয়ামা সন্ত্রাসী হামলার শিকারদের উদ্দেশ্যে জয় উৎসর্গ করেন এবং “অপারেশন সিন্দুর” উল্লেখ করেন, যার ফলে পিসিবি একটি রাজনৈতিক বার্তার অভিযোগ করে। সালমান আঘা ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় উপস্থিত থাকেননি। এরপর পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলির দাবি জানায়। তবে আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি এক ঘন্টা দেরিতে শুরু হয়, যার ফলে দলটি বাদ পড়ার ঝুঁকিতে পড়ে।

৩. ২১ সেপ্টেম্বর – সুপার ৪ ম্যাচ, দুবাই: টসের সময় আর কোনও করমর্দন হয়নি। কিন্তু পাকিস্তানের খেলোয়াড় সাহেবজাদা ফারহান তার অর্ধশতকের পর বন্দুক নিয়ে জয় উদযাপন করেন। হারিস রউফ বিমান দুর্ঘটনার ইঙ্গিত দেন। সূর্যকুমার বলেন, ভারতের অপরাজেয় স্বভাবের কারণে পাকিস্তান “আর প্রতিদ্বন্দ্বী নয়”, যা পাকিস্তানকে আঘাত করেছে। আইসিসি সূর্য এবং হারিস রউফকে তাদের ম্যাচ ফির ৩০% জরিমানা করেছে। ফারহানকে একটি আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হয়েছে। দুবাই পুলিশ এখন ফাইনালের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে, যার মধ্যে আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল