তিলক-কুলদীপের যুগলবন্দিতে পাকিস্তানকে বধ করে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

আজ পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপের ফাইনালে ইতিহাস গড়ল ভারত। চাপের মুখে থেকেও শেষমেষ জয়ী হল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলক-কুলদীপের যুগলবন্দিতে পাকিস্তানকে বধ করে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। শেষ ১৫০ রান, ৫ উইকেট বাকি থাকতেই পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপ জিতে নিল ভারত। তিলক বর্মা ও কুলদীপের যুগলবন্দিতেই পাকিস্তানকে বধ করল ভারত। সঙ্গে তিলকের অর্রধশতরান ভারতকে এ যাত্রায় বাঁচিয়ে দিল। পরপর তিন রবিতেই পাকিস্তানকে একেবারে ব্যাটে-বলে দুরমুশ করল ভারত। সঙ্গে সঙ্গে টানা ৪১ বছর পর এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি হল। ভারত-পাকিস্তান কোনও মরসুমের ফাইনালে একসঙ্গে ওঠেনি। তবে এবার ব্যাতিক্রম হল। পহেলগাঁও হামলার যেন যোগ্য জবাব দিল ভারত পাকিস্তানকে। শুরু থেকেই দুই দেশের ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে।আজ শেষ ওভারে ৫ বল বাকি থাকতেই আউট হয়ে যান শিবম দুবে। তাঁর জায়গায় নামেন রিঙ্কু সিংহ। কিন্তু ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে বাজিমাত করলেন তিলক বর্মা। 

এশিয়া কাপের ফাইনালে শুরু থেকেই ভারত পাকিস্তানের জোর টক্কর চলেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরু থেকেই আজ ফর্মে ছিল পাকিস্তান। প্রথম ব্যাটিংয়ে নেমেই একের পর এক চার-ছক্কা হাঁকিয়েছে পাকিস্তান। ৩৫ বলে ৫০ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। তবে এবার বিতর্কিত বন্দুক চালানোর মতো উল্লাস করতে দেখা যায়নি তাঁকে। এরপর সাইম আয়ুব মাত্র ১৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। এরপর পর বলে ভারতের বলে আউট হধ মহম্মদ হ্যারিস, ফখর জমান। মাত্র ১ রান করে আউট হন হুসেন তলত। এরপর অধিনায়ক আঘা নামলে মাত্র কয়েক রান করে কুলদীপের বলে আউট হন তিনিও। মাত্র ২১ রানে পাকিস্তানের ৭ উইকেট নিয়েছিল ভারত। এরপর ১৪৬ রানে আউট হন মহম্মদ রউফ। পাকিস্তান ১৯ ওভার ১ বল থাকতেই অল আউট হয়ে যায়। ভারতকে লক্ষ্য দেয় ১৪৭ রান। ব্যাটিংয়ে ভারতের হয়ে প্রথম মাঠে নামে অভিষেক শর্মা। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ফাহিম আশরফের বলে আউট হয়ে যান তিনি।

অভিষেকের পর আউট্‌ হয়ে যান সূর্যকুমার যাদব। সুতরাং আজকের ম্যাচে প্রথম থেকেই চাপে ছিল ভারত। বিশেষ করে, অভিষেক ও সূর্যের আউট হওয়াটা দলকে চাপে ফেলে দিয়েছিল। এরপর চার মারার পর বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান ভারতের সহ অধিনায়ক শুভমন গিল। ২০ ওভারের মধ্যেই ভারতের ৩ উইকেট পড়ে যায়। এরপর জুটি বাঁধেন তিলন বর্মা এবং সঞ্জু স্যামসন। কিন্তু আরবারের বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান সঞ্জু। তবে শেষমেষ তিলক বর্মা এবং শিবম দুবের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের আশা দেখে ভারত। অবশেষে ১৯ ওভারে ১৩৭ রান দেখে ভারত স্বস্তি পায়। তবে যাই হোক না কেন আজ পাকিস্তান পুরো ফর্মে ছিল। যা দেখা গিয়েছে তাদের ব্যাটিং ও বলিংয়ে। তবে ভারতও কম যায়নি। কুলদীপের পরপর ৩ টে উইকেট নেওয়া পাকিস্তানকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। যাতে ৫ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় পাকিস্তান। আর শত্রুদেশকে মাথায় রেখেই মাঠে ব্যাটে-বলে জবাব দেয় ভারত। তবে পাকিস্তানের ওপেনারদের সামনে ভারতের স্পিনারেরা বড্ড গতিতে বল করছিলেন। ঘণ্টায় ৯০ কিলোমিটারের মতো বল বেরোচ্ছিল কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর হাত থেকে। কিন্তু ১০ ওভারের পর পরিকল্পনা বদলে গতি কমিয়ে দেন স্পিনারেরা। তাতেই এল সাফল্য। ভারতের স্পিনারেরা ১৩ ওভার বল করে ৯৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন। পাকিস্তানের বেশির ভাগই আউট হয়েছেন খারাপ শট খেলে। তবে ভারতীয় বোলারদের বুদ্ধিকেও অস্বীকার করা যাবে না। তাতেই এলো জয়। 

ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছে। পহেলগাঁও হামলার পর প্রথম পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ঘিরে বহু বিতর্ক চলেছে। পাকিস্তানি সন্ত্রাসীদের হাতেই নৃশংসভাবে খুন হয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। বিতর্ক মাথায় নিয়ে মাঠে নেমে নিজেদের মতো করে পাকিস্তানকে শিক্ষা দিল ভারত। যদিও পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ভারত জেতার পর কোনো পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করা, সুপার ফোরে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠ থেকে ভারতকে ভুলভাল উস্কানিমূলক ইশারা, বিতর্কের সৃষ্টি করেছিল। যদিও প্রথম ম্যাচ থেকে ভারতে অপরাজিত ছিল।পাকিস্তান হেরেছে দুটি ম্যাচে, তাও ভারতের সঙ্গে। সর্বমোট এশিয়া কাপের প্রথম থেকেই ভারতে পারফরম্যান্স খুবই ভালো ছিল। আজ পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপের ফাইনালে ইতিহাস গড়ল ভারত। চাপের মুখে থেকেও শেষমেষ জয়ী হল ভারত। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল