মহসিন নকভির ট্রফি নিয়ে চলে যাওয়া অত্যন্ত লজ্জাজনক, আইসিসির কাছে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপরই সূর্যকুমার ব্রিগেড জানিয়েছিলেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবেন না। মুখ রক্ষার্থে ট্রফি নিয়ে চলে যান নকভি। এতে বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট ব্বোর্ড। এখন বিসিসিআই জানাচ্ছে যে নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা আইসিসির সভায়  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির এই কাজের তীব্র প্রতিবাদ জানাবে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দলের এই অস্বীকৃতিকে ন্যায্যতা দিয়ে বলেছেন যে ভারত এমন একজন ব্যক্তির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে পারে না যিনি “ভারতের বিরুদ্ধে যুদ্ধে আগ্রহী। ” রবিবার ফাইনালে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে। তিলক ভার্মার অপরাজিত ৬৯ রানের ঝোড়ো ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

সাইকিয়া বলেন, “ট্রফি দেওয়ার ক্ষেত্রে ভারত আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধরত ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে পারে না। আমরা ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে ভদ্রলোক নিজের হোটেলে ট্রফি এবং পদক নিয়ে যাবেন তা তো হতে পারে না। এটা অত্যন্ত অপ্রত্যাশিত ও শিশুসুলভ কার্যকলাপ। আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইতে আইসিসির আসন্ন সভায় তীব্র প্রতিবাদ জানাব।” প্রসঙ্গত, নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রতিযোগিতায় অপরাজিত থাকার জন্য দেবজিৎ সাইকিয়া ভারতীয় দলের প্রশংসা করেছেন।

“গ্রুপ পর্বে ভারত সাতটি ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে। ভারত তিনটি ম্যাচই জিতেছে। এরপর চারটি গ্রুপে তারা ম্যাচ জিতেছে এবং শেষেও তারা দূর্দান্ত ফল করেছে। এই সাতটি ম্যাচের মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে। তাই এটি একটি বড় জয় এবং দেশের জন্য বড়সড় অর্জন।” পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেও পাকিস্তানের সঙ্গে ভারত খেলতে সম্মত হওয়ায় ব্যাপক সমালোচনা হয়েছিল। এই প্রসঙ্গে সাইকিয়া বলেন, বোর্ড ভারত সরকারের নির্ধারিত নীতি অনুসরণ করেছে।

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা