সপ্তমীতে নবপত্রিকা স্নান, আচার-অনুষ্ঠানে দেবীর আরাধনা

Share:

নিজস্ব প্রতিনিধি : ষষ্ঠীর বোধনের পরে সপ্তমীতে নবপত্রিকা স্নান হয়েছে রীতিমেনে। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ।নবপত্রিকা স্নানকে কলাবউ স্নান বলা হয়। সপ্তমী পুজোর আগে কলাগাছকে পুজো করে গঙ্গার পবিত্র জলে স্নান করানো হয়।সোমবার মহা সপ্তমীর পুণ্যলগ্নে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে চলেছে কলাবউ স্নান।

নিয়ম মেনে নবপত্রিকা স্নান করানো হয় সূর্য ওঠার আগে। পবিত্র গঙ্গাজলে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। নবপত্রিকার মূল বিষয় হল ৯ পত্রিকা তথা ৯টি পাতা। এখেনা ৯ পাতা নয়, ৯টি গাছে পুজো করা হয়। তারমধ্যে থাকে কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দাড়িম।সোমবার সকাল থেকে জমিদার বাড়িগুলো থেকে শুরু করে বাড়োয়ারিপুজো এবং আবাসনের পুজোগুলোতে হয়ে নবপত্রিকা স্নান। গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকাকে স্নান করিয়ে পুজো মণ্ডপে নিয়ে আসা হয়। তারপরেই রীতিনীতি মেনে চলেছে অনুষ্ঠান।

নবপত্রিকা হিসেবে দেবীদুর্গার ৯টি রূপ হিসাবে পুজো করা হয়। এই ৯টি গাছ যথাক্রমে রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্বাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই নবপত্রিকাকে নিয়ে আসার পরেই দেবীকে মহাস্নান করানো হয়। এরপরেই পুজোর এই কয়েকদিন দেবীদুর্গার সঙ্গেই পুজো করা হবে।

এদিন ভোর থেকেই বাগবাজার গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান শুরু হয়েছে। গোটা রাজ্যেই  এক ছবি ধরা পড়েছে। সপ্তমী তিথি উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পরে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃবন্দনা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস