Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণ্ডপের সামনেই চা-পানের দোকান পঞ্চায়েত প্রধানের, নজর রাখছেন এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আদতে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অনিতা রাউত। সারাবছর ধরে বাড়িতেই মুদির দোকান চালান তিনি। সেখানে বসেই স্থানীয়দের অভাব অভিযোগের কথা শোনেন। পুজোর সময়ও নিজের কাজের কোনও ফাঁক রাখতে চান না। পুজোর সময়ও কোনও পরিবর্তন হয়না তার রুটিনে। পুজোর সময়েও মণ্ডপের কাছে দিয়েছেন দোকান।

জানা গিয়েছে, পাটকাটা কলোনির অগ্রণী সংঘের পুজোমন্ডপের কাছে দোকান দিয়েছেন তিনি। সেখানে রয়েছে চা থেকে শুরু করে ঠান্ডা পানীয় এমনকি রয়েছে পান। দোকান সামলানোর পাশাপাশি পঞ্চায়েত এলাকার সমস্ত খবরাখবর রাখছেন তিনি। পুজোর সময় মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেই দিকে নজর রয়েছে তাঁর। পঞ্চায়েত এলাকার সর্বত্র পরিশুদ্ধ প্রাণী ও জল পৌঁছে যাচ্ছে কিনা, বর্জ্যপদার্থ ঠিকমত সংগ্রহ করা হচ্ছে কিনা সব বিষয়ে খোঁজখবর নিয়েছেন। প্রয়োজন অনুযায়ী নির্দেশও দিচ্ছেন তিনি। উৎসবের মরশুমে নিজের এলাকার সকলে সুস্থ রয়েছেন কিনা সেই বিষয়ে কড়া নজর রয়েছে তার। পঞ্চায়েত প্রধানের এই ভূমিকায় খুশি স্থানীয়রা।

তিনি জানিয়েছেন, পঞ্চায়েত প্রধান হিসেবে স্থানীয়দের অভাব অভিযোগ শোনা তার কর্তব্য। কিন্তু সংসার চালাতে গেলে কিছু একটা করতে হয়। সেই জন্য সারাবছর মুদির দোকান চালান। পুজোর সময় একটু অতিরিক্ত আয়ের আশায় প্যান্ডেলের পাশেই দোকান দিয়েছেন। এই রোজগারই তার সম্বল। জানা গিয়েছে, তার স্বামী পাহাড়পুর পঞ্চায়েতে দৈনিক হাজীরায় কাজ করেন। এখন পুজোর সময় স্থানীয়দের পাশেই রয়েছেন তিনি। বর্ষাকাল চলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি।

দু’বারের প্রধান হয়েও সংসার চালাতে পুজোয় দোকান দেওয়ায় অনিতার প্রশংসায় পঞ্চমুখ বিরোধী নেতারাও। তাঁদের কথায়, তৃণমূলের আর পাঁচজন জনপ্রতিনিধির থেকে পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান একেবারেই আলাদা। পুজোয় দোকান থেকে হওয়া আয় থেকে ছেলেমেয়েদের পড়াশোনা চালান। তাঁর বাড়িতে নেই নলকূপ, কুয়ো। রাস্তার টাইমকলের চাতালে বসে স্নান সারেন।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে