যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার মিড টার্ম নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের। আমেরিকাতে ক্ষমতাতে থেকেও মার্কিন কংগ্রেসের দখল চলে গিয়েছে রিপাবলিকানদের হাত থেকে। সেনেট ও পরিষদে এখন দাপট ডেমোক্র্যাটদের। যুদ্ধবাজ ট্রাম্প ধাক্কা খেতেই ভারতে চাঙ্গা শেয়ার বাজার। দীপাবলির আগে সোনার দামে পতন হয়েছে। তাই বাজারে কেনাকাটা চলছে। সঙ্গে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক। হরমুজ প্রণালি ভারতের জন্য খুলে দিয়েছে ইরান। তারপরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। আজ, বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ১৪০০ পয়েন্ট উঠে গিয়েছিল সেনসেক্স। পড়ে সেটি ১৬০০ পয়েন্ট পর্যন্ত উঠে যায়। নিফটিও ৪০০ পয়েন্ট উঠেছিল এদিন মার্কেট খুলতেই।

আরও পডুন: গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক রয়েছে। অবশ্য গোটা সপ্তাহ ভারতের মার্কেটের অবস্থা ভালই ছিল। তবে আমেরিকার মিড টার্ম নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবি হওয়ায় আরও লক্ষ্মীলাভ হয়েছে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। সেনসেক্সের অন্তর্ভুক্ত প্রায় সব শেয়ারই ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে এদিন সকাল থেকে। একাধিক স্টক ভাল আচরণ করেছে। তবে সবচেয়ে এগিয়ে থাকা শেয়ারগুলির মধ্যে রয়েছে ইন্ডিগো (+৪.৭৬%), বাজাজ ফিন্যান্স (+৪.৫৩%), এশিয়ান পেইন্টস (+৪.৩২%), এম অ্যান্ড এম (+৩.৩৩%), মারুতি (+৩.২৮%) এবং আল্ট্রাটেক সিমেন্ট (+২.৯৩%)-এর স্টক। এছাড়া ব্যাঙ্কিং সেক্টরের মধ্য়ে এইচডিএফসি, আইসিআইসিআই , এসবিআই-এর শেয়ার ভাল পারফর্ম করছে এদিন সকাল থেকেই।

এছাড়াও তথ্য প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারও এদিন ভাল পারফর্ম করেছে। যার ফলে বৃহস্পতিতে চাঙ্গা রয়েছে ভারতের বাজার।

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা