গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কসবার একটি পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। রাস্তার ধারে অস্থায়ী গ্যারেজে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল অডি গাড়ি থেকেই উদ্ধার হয়েছে ওই দেহ। স্থানীয়দের দাবি, অক্টোবর মাস থেকেই ওই এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা। কিন্তু সেই দুর্গন্ধের উৎস যে একটি গাড়ির ভিতরে থাকা মৃতদেহ, তা প্রথমে বুঝতে পারেননি কেউ।

বৃহস্পতিবার দুর্গন্ধ তীব্র হয়ে উঠলে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। পরে গাড়ির ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটির চারটি দরজার মধ্যে তিনটি খোলা থাকলেও একটি বন্ধ ছিল। তবে চারটি দরজার কাচই বন্ধ অবস্থায় রাখা ছিল। স্থানীয়দের অনুমান, মৃত ব্যক্তি ভবঘুরে। তাঁকে মাঝেমধ্যেই ওই এলাকায় দেখা যেত। তাঁদের ধারণা, গাড়ির দরজা খোলা পেয়ে তিনি ভিতরে ঢুকে থাকতে পারেন। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। মৃত্যুর নেপথ্যে খুন, নাকি অসুস্থতা কিংবা দমবন্ধ হয়ে মৃত্যু, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ ‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাশাপাশি গাড়ির মালিকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কবে থেকে গাড়িটি সেখানে রাখা ছিল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের অনুমান, অক্টোবর মাসেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি