ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)। এলাকার সাধারণ মানুষের উপর পাক সেনার অত্যাচার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার রাওয়ালকোটে  সাধারণ নাগরিকদের বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। হামলার  পরেই  নতুন করে প্রশ্নের মুখে পড়েছে পাক সেনার ভূমিকা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই রাওয়ালকোটের উমর ফারুক চকে পাক সেনা গুলিবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।  পরিস্থিতি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দাবি করা হয়েছে, ভোর ৫টা থেকেই রাওয়ালকোটে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। অভিযোগ, শুধু বিক্ষোভকারীদেরই নয়, সাধারণ নাগরিকদের বাড়িঘরও নিশানা করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে হামলার পাশাপাশি নির্বিচারে গুলি চালানো হচ্ছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের।    

আরও পড়ুন: ‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ছবি ও ভিডিয়ো। সেগুলিতে কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গিয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরণের ধাতব টুকরো  দেখিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নিরস্ত্র সাধারণ মানুষকেও পরিকল্পিতভাবে নিশানা করছে পাক সেনা।

 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক