আদিবাসী কিশোরীর গণধর্ষণকাণ্ডে অগ্নিগর্ভ খাগড়াছড়ি, দিল্লির বিরুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘যারে দেখতে না’রি তার চলন বাঁকা।’  পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট মোল্লা মুহাম্মদ ই-উনূস সরকারের দশাও তেমন। ক্ষমতায় বসেই নানা বিষয়ে ভারত বিরোধিতাকে তুঙ্গে নিয়ে গিয়েছে রাজাকার ইউনূস ও তাঁর উপদেষ্টারা। এবার বৌদ্ধ ধর্মাবলম্বী আসিবাসী কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টির জন্যও ভারতকে কাঠগড়ায় তুলল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিক সম্মেলন ডেকে তিনি অভিযোগ করেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় ব্যাঘাত ঘটাতে খাগড়াছড়িতে অশান্তি তৈরি করছে ভারত সরকার। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি চেষ্টা চালাচ্ছে দুর্গাপুজো যাতে ভালভাবে এবং উৎসবমুখরভাবে হতে না পারে। তবে ভারতের সেই ষড়যন্ত্র আমরা নস্যা‍ৎ করে দেব।’

গত ২৩ সেপ্টেম্বর বৌদ্ধ ধর্মাবলম্বী এক আদিবাসী কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে স্থানীয কিছু মুসলিম যুবক। ওই ঘটনার কথা জানাজানি হতেই খাগড়াছড়ি-সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী তথা বৌদ্ধ সম্প্রদায়। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় সর্বাত্মক অবরোধের ডাকও দেয় বিভিন্ন আদিবাসী সংগঠন। ওই অবরোধের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাগড়াছড়ি। আদিবাসীদের শিক্ষা দিতে নামানো হয় সেনা। গত চারদিন ধরে সেনাবাহিনী-পুলিশ ও মুসলিম সংগঠনের সদস্যরা খাগড়াছড়িতে আদিবাসীদের বাড়ি বাড়ি হামলা চালানোর পাশাপাশি যুবক এবং বয়স্ক পুরুষদের গণহারে গ্রেফতার করতে থাকে।

ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। গত শনিবার থেকে সেনা-পুলিশ ও মুসলিম সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে আদিবাসীদের দফায়-দফায় সংঘর্ষ হয়। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) গুইমারায় আদিবাসীদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় পুলিশ। ওই গুলিতে পাঁচ আদিবাসী মারা যান। গুলিবিদ্ধ হন আরও শতাধিক আদিবাসী। গ্রেফতারের ভয়ে তারা কোনও হাসপাতালে ভর্তি হতে পারেননি।

আদিবাসী কিশোরীকে গণধর্ষণে জড়িতদের বাঁচাতে আসরে নেমেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন ওই গণধর্ষণ কাণ্ডের নিন্দা না করে উদ্ভুত অশান্তির জন্য নয়াদিল্লির দিকেই আঙুল তুলেছেন তিনি। এদিকে, ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ‘জুম্ম ছাত্র জনতা’ সোমবার তিন পার্বত্য জেলায় ‘অনির্দিষ্টকালের অবরোধ’ কর্মসূচি পালন শুরু করেছে। একই সাথে তিন জেলায় সব পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল