পুরাতন মালদায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Share:

নিজস্ব প্রতিনিধি,​পুরাতন মালদা:পুজার শুরুতেই পুরাতন মালদা শহরের বাচামারি হালদারপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার সপ্তমীর দিন সকালে একই পরিবারের মা, মেয়ে ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রূপালী হালদার (২৭) এবং তাঁর দুই সন্তান, অয়ন হালদার (৬) ও ছয় মাসের রিমি হালদারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।অস্বাভাবিক অবস্থায় শোয়ার ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই শিশুর দেহ বিছানায় পাওয়া গিয়েছে এই ঘটনায় রূপালী দেবীর স্বামী অসিত হালদারকে আটক করেছে মালদা থানার(Malda P.S.) পুলিশ। স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, সপ্তমীর সকালে এলাকায় বিষাদের সুর নেমে এসেছে।
​

প্রতিবেশীদের ধারণা, মা হয়তো দুই সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। তবে স্বামী পাশের ঘরে থাকা সত্ত্বেও কেন এমন হল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি খতিয়ে দেখছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামী এবং স্ত্রীর মোবাইল ফোনের তথ্য যাচাই করছে পুলিশ। এলাকার লোকজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আপাতত যে ঘরে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে সেই ঘরটি তদন্তের স্বার্থে  সিল করে দিয়েছে পুলিশ।

পারিবারিক অশান্তির কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ তিনজনের মৃত্যু ঠিক কোন সময় হয়েছে এবং কিভাবে হয়েছে তা জানতে পারবে।এলাকার মানুষ রীতিমতো হতবাক এই ধরনের তিনটি মৃত্যুর ঘটনায়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস