২৭টি ATM কার্ড, পকেটে ৯০ হাজার টাকা! সাইবার প্রতারণাকাণ্ডে মুর্শিদাবাদে পাকড়াও যুবক

পকেটে ২৭ টি ATM কার্ড! সাইবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত যুবক মুর্শিদাবাদে গ্রেফতার। সঙ্গে তাঁর কাছ থেকে উদ্ধার হল ৯০ হাজার টাকাও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পকেটে ২৭ টি ATM কার্ড! সাইবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত যুবক মুর্শিদাবাদে গ্রেফতার। সঙ্গে তাঁর কাছ থেকে উদ্ধার হল ৯০ হাজার টাকাও। যুবকটিকে ধরা হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে। তাঁর কাছ থেকে প্রায় ২৭ টি ATM কার্ড পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সবকটি ATM কার্ড বিভিন্ন ব্যক্তির। পুলিশ আরও জানিয়েছে, এই সমস্ত ATM কার্ড ব্যবহার করে অনলাইনে চলত প্রতারণা এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা। ইতিমধ্যেই সাইবার প্রতারণার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত আরও অপরাধী দের খোঁজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গোপণ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর থেকে মনিরুল ইসলাম নামে ২৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাইবার থানায় একটি মামলা দায়ের হয়েছে। কী ভাবে অন্যের নামের ATM পেলেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে অপরাধ চক্র সাজানো হয়েছে তাও জানার চেষ্টা চলছে। উৎসবের মরসুমে কীভাবে অপরাধ সংঘটিত হত, তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, এই সমস্ত প্রতারণা চালানোর জন্যে সাইবার অপরাধীরা বিভিন্ন গ্রামেকে সংঘবদ্ধভাবে টার্গেট করছে। তারা বিভিন্ন উপায়ে শ্রমজীবী সাধারণ মানুষের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিচ্ছেন। আর তাদের এই প্রতারণার মাধ্যম বিভিন্ন। কখনও তারা ব্যাঙ্ক কর্মী সেজে ফোন করে গ্রাহকদের কাছ থেকে এটিএম কার্ডের নম্বর, পিন, ওটিপি ইত্যাদি জেনে নিচ্ছেন। এরপর মোবাইলে মেসেজ ভুয়ো লিঙ্ক পাঠিয়ে জালে ফেলছেন, সেই লিঙ্কে ক্লিক করলেই প্রতারিত হওয়া গ্রাহকদের ব্যাংকের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এমনকী এসএমএস বা হোয়াট্‌সঅ্যাপে নকল ব্যাঙ্কিং লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের লগ ইন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও ক্লোন কার্ড তৈরি করেও টাকা তোলা হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস