নিউটাউনে নবমীর বিকেলে ভেঙে পড়ল মণ্ডপের তোরণ, বন্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নবমীর দুপুরে ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল নিউটাউনের পুজো মণ্ডপের তোরণ। বুধবার প্রবল ঝড় শুরু হলে ওই তোরণটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ওপর। এরপর পুলিশ ও পুজো উদ্যোক্তারা রাস্তা আটকে যাওয়া তোরণটি(Gate) দ্রুত সরানোর জন্য উদ্যোগ নেন। ওই তরুণটি ভেঙে পড়ার সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপরে পড়ে। গাড়িটির বেশ কিছুটা ক্ষতি হয়। তবে গাড়ির মধ্যে কেউ ছিলেন না। যেখানে ওই তোরণটি ভেঙে পড়ে সেখানে রয়েছে নিউটাউন(Newtown) আকন্দ কেশরী সর্বজনীন পুজোর মণ্ডপ। ওই পুজোর গেটটির একটি অংশ ভেঙে পড়ে রাস্তায়। কোন ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকে। সাপুজি আবাসনের দিক থেকে আসা এবং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে ভেঙে পড়া তোরণ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। অপরদিকে, নবমীর দুপুরে ঝড় – বৃষ্টিতে ভেঙে পড়ল কোচবিহারের(Coochbehar) দক্ষিণ খাগড়াবাড়ির বীণাপাণি ক্লাবের দুর্গাপুজার গেট। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে সেই গেট সরিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক করে। এদিকে আবহাওয়া দফতর(Weather Department) জানিয়ে দিয়েছে নবমীর রাত থেকেই দুর্যোগ বাড়তে থাকবে বঙ্গে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকবে।

আবহাওয়া দফতরের সতর্কতা পেয়ে রাজ্য এবং কলকাতা পুলিশ বিভিন্ন সর্তকতা মূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। পুজো উদ্যোক্তাদের রাস্তার উপরে থাকা কঠিন আলোকসজ্জার গেট এবং মণ্ডপের গেটের ওপর নজরদারি রাখতে বলা হয়েছে। সাধারণ মানুষকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নবমীতে জনজোয়ার হয় শহর শহরতলীতে। পিছিয়ে থাকে না জেলাও। সেখানে নবমীর রাত থেকে নিম্নচাপের দরুন এই দুর্যোগ বঙ্গে যেভাবে ধেয়ে আসছে তার মোকাবেলায় সতর্ক প্রশাসন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস