সিরাজের ৪ উইকেট, বুমরাহের ৩, প্রথম ইনিংসে ১৬২-তেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ

ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৬২ রান করেই ম্যাচ গোটাল ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ নিলেন ৩ উইকেট আর সিরাজ নিয়েছেন ৪ উইকেট। তাতেই 'খেল খতম'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিতেও ট্রফি নেয়নি ভারতীয় দল। এই নিয়ে বিতর্ক অব্যাহত। এদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। যেটি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম ইনিংসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতেও খুব একটা সুবিধা দেখাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। মাঠে নেমেই দাপট বল হাতে দাপট দেখাতে শুরু করেন মহম্মদ সিরাজ এবং বুমরাহ। তার ফলও মিলল হাতেনাতে। ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৬২ রান করেই ম্যাচ গোটাল ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ নিলেন ৩ উইকেট আর সিরাজ নিয়েছেন ৪ উইকেট। তাতেই ‘খেল খতম’।

যদিও বুমরাহ ও সিরাজ ঝড়ের ইঙ্গিত আজ ম্যাচের শুরুতেই পাওয়া গিয়েছিল। ঘরের মাঠে জ্বলে উঠে ছিলেন ভারতীয় পেসাররা। প্রথম সেশনে একাই তিন উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। লাঞ্চের পরে বাকি ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। একেবারে দায়িত্ব নিয়ে ক্যারিবিয়ানদের ইনিংসে ধস নামালেন দুই ভারতীয় পেসার। মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় দেড় বছর পরে টেস্ট টিমে ফিরে দুই উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার তাগেনারায়ণ চন্দ্রপল ও জন ক্যাম্পবেলকে আউট করে তাদের ড্রেসিং রুমে ফেরৎ পাঠান সিরাজ ও বুমরাহ। দশম ওভারে ক্লিন বোল্ড করেন ব্র্যান্ডন কিংকে। ১২তম ওভারে রাহুলের হাতে ক্যাচ নিয়ে আউট করেন আলিক আথানাজ কে। লাঞ্চের আগে কুলদীপের বলে আউট হন শাই হোপকে (২৬)। কিছুটা লড়াই করেন ক্যাপ্টেন রোস্টন চেস। কিন্তু তিনিও ২৪ রানে আউট হয়ে যান। তাকে আউট করেন সিরাজ। সাতে নেমে কিছুটা চেষ্টা করেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। কিন্তু বুমরাহের নিখুঁত বোলিংয়ে বোল্ড আউট হয়ে যান তিনি। ৪৮ বলে ৩২ রান করে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় তাঁকে। এটাই সর্বোচ্চ রান ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে। তিনি যখন আউট হন তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৮ উইকেটে ১৫০। বাকি ১২ রানের মধ্যে ২ উইকেট তুলে ক্যারিবিয়ানদের ইনিংসে ইতি টানেন ভারতীয় স্পিনাররা। ৪৪.১ ওভারে ১৬২ রানে ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশে রয়েছেন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। আজ ম্যাচে মাত্র ১৬২ রানেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নেওয়ার পর বুমরাহ ঘরের মাটিতে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়া ভারতীয় পেসার হয়ে উঠেছেন। এটি ভারতের অধিনায়ক হিসেবে শুভমান গিলের দ্বিতীয় টেস্ট সিরিজ এবং ঘরের মাটিতে প্রথম।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল