কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ঝেঁপে আসছে বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মায়ের বিদায় বেলায় রাজ্য জুড়ে দুর্যোগ নেমে আসবে এমনটাই জানিয়ে ছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো নবমীর রাত থেকেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও বৃষ্টি কম কোথাও বেশি। একাদশীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে রাজ্যের চার জেলায়। তার মধ্যে রয়েছে, কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একাদশীর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দুই ২৪ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দ্বাদশীর দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ঝাড়গ্রামেও বৃষ্টিপাত চলবে।

জানা গিয়েছে, দক্ষিণ-ওড়িশায় প্রবেশ করেছে নিম্নচাপ। গোপালপুরের কাছাকাছি এটি স্থলভাগে প্রবেশ করে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ ওড়িশা উপকূলে অতি গভীর নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে সবচেয়ে বেশি।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস