200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ নতুন ফোন আনছে Vivo, কী রয়েছে এই ফোনে?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। ফোনগুলো গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হতে মাঝে মধ্যে ছাড় দিচ্ছে। ব্যাঙ্ক অফার থেকে শুরু করে বিশেষ বিশেষ ছাড় দেওয়া হয়। পাশাপাশি সেই সংস্থাই আবার তাঁদের নতুন ফিচারের ফোন নিয়ে আসে।

রিয়েলমি, রেডমির পাশাপাশি ভিভোও এখন মানুষের খুব পছন্দের। এবার ফের নতুন স্মার্টফোন ভারতের বাজারে আনতে চলেছে ভিভো। Vivo V60e 5G  ফোনটি ভারতের বাজারে আনতে চলেছে সংস্থাটি। এটি ভিভো-র লেটেস্ট ফোন। মার্কেটে আসার আগে তার কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নতুন ফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এরমধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। পাশাপাশি এই ফোনে এই আই ফেস্টিবেল পোর্ট্রেট নামে একটি বিশেষ ফটোগ্রাফি ফিচার দেওয়া থাকবে।

ভিভোর ওয়েবসাইটে জানানো হয়েছে, এই নতুন ফোন দুটি রঙে পাওয়া যাবে। একটি এলিট পার্পেল অন্যটি নোবেল গোল্ড। স্মার্টফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিংও থাকবে। নতুন ভিভো ফোনে একটি বিশেষ ডায়মন্ড শিল্ড গ্লাসও দেবে সংস্থাটি। জানা যাচ্ছে, হ্যান্ডসেটটিতে ন্যূনতম বেজেল এবং একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। এছাড়া, ডিভাইসে সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট পাওয়া যাবে। এই ফোনে Aura Light দেওয়া হবে। এটি LED ফ্ল্যাশ হিসেবেও কাজ করবে। ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৬৫০০ মেগাবার্জ ব্যাটারি থাকতে পারে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay