চলন্ত গাড়ির ছাদে উঠে তুমুল নাচ, বিসর্জন শোভাযাত্রায় যুবতীর ‘কাণ্ড’ দেখে থমকে গেল পুলিশ

এক যুবতী পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েছেন। কখনও তিনি নাচছেন, কখনও বসছেন, আবার কখনও পুলিশের গাড়িকে লাত্থি মারছে। মহিলার সেই কাণ্ড দেখে 'থ' খোদ পুলিশকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে দুর্গাপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা। ঢাকের তালে নাচছেন অনেকে। তবে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায়, যাতে কোনও অঘটন না ঘটে, সেই কারণে মোতায়েন রয়েছে পুলিশ। কিন্তু আচমকা দেখা গেল, এক যুবতী পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েছেন। কখনও তিনি নাচছেন, কখনও বসছেন, আবার কখনও পুলিশের গাড়িকে লাত্থি মারছে। মহিলার সেই কাণ্ড দেখে ‘থ’ খোদ পুলিশকর্মী। এরপর কোনরকমে তাঁকে গাড়ির থেকে নামাতে উদ্যত হন পুলিশের মহিলা স্বেচ্ছাসেবকরা। কিন্তু সেই পরিস্থিতিতেই ক্ষোভে ফেটে পড়েন তরুণী। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। রাগে মহিলা স্বেচ্ছাসেবককে থুতু ছেটাতে শুরু করেন, তাঁকে লাত্থি মারতে শুরু করেন।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুবতীকে গ্রেফতার করেন পুলিশ প্রশাসন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটে। সূত্রের খবর, এদিন দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রামপুরহাট থানার পুলিশকর্মীরা গাড়ি নিয়ে কামারপট্টি মোড়ে ডিউটি দিচ্ছিলেন। সেই সময় পুলিশের গাড়ির ছাদে উঠে পড়ে এক যুবতী। আর পুলিশের গাড়িতে উঠেই তিনি অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। সেখান থেকে তাঁকে নামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। কারণ মেয়েটি মদ্যপ ছিলেন। এরপর মহিলা পুলিশকর্মীরা তাঁকে গাড়ির ছাদ থেকে নামালে মহিলা পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। রাগে পুলিশের গাড়িতে লাত্থি মারতে শুরু করেন তিনি। আর সেই দৃশ্য আশেপাশের মানুষ জন ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে, পুলিশের এক মহিলা স্বেচ্ছাসেবককে গালিগালাজ করছেন যুবতী।

খানিকক্ষণ তর্কযুদ্ধ চলার পর দু’জনের হাতাহাতি শুরু হয়। অভিযুক্ত তরুণী স্বেচ্ছাসেবককে লাত্থি মারার চেষ্টা করেন। পাল্টা মহিলা স্বেচ্ছাসেবকও যুবতীকে লাত্থি মারেন। এরপর নিজেকে বাঁচাতে অভিযুক্ত যুবতী স্বেচ্ছাসেবকের গায়ে থুথু ছেটান। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে যুবতী কেন এমন আচরণ করেছেন, তা স্পষ্ট না হলেও স্থানীয়দের দাবি, ওই যুবতী মত্ত অবস্থায় ছিলেন। যুবতীকে আজ (শনিবার) তোলা হবে রামপুরহাট আদালতে।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে