টানা ৪ বার, দেশের নিরাপদতম শহরের মুকুট কল্লোলিনী তিলোত্তমার

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নিরাপত্তা নিয়ে একগুচ্ছ অভিযোগের মাঝে ফের দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের তকমা পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে বলা হয়েছে দেশের মধ্যে সুরক্ষিত শহরের তালিকায় রয়েছে তিলোত্তমা কলকাতা। প্রথমবার নয়, এই নিয়ে চতুর্থবার নিরাপদ জায়গা হিসেবে গণ্য হয়েছে কলকাতা শহর। প্রতি লাখ মানুষের হিসাবে অপরাধের নিরিখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

রাতে শহর কলকাতা কতটা নিরাপদ এই নিয়ে বার বার বিরোধীরা শাসকদলকে নিশানা করে। বারংবার বিভিন্ন অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সেরার তালিকাতে নিজেদের জায়গা ধরে রেখেছে কল্লোলিনী তিলোত্তমা। ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে, দেশে যে সকল শহরগুলোতে অপরাধের পরিমাণ কম, তারমধ্যে রয়েছে কলকাতায় আপরাধের সংখ্যা কম। পুলিশ প্রযুক্তির কথাও এখানে তুলে ধরা হয়েছে। কলকাতায় প্রতি লাখ মানুষের হিসাবে ৮৩.৯ অপরাধ রেকর্ড হয়েছে। ২০ লক্ষের বেশি জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সবথেকে কম কলকাতায়।

শহরের নিরাপত্তার শিরোপা পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কলকাতা লাগাতার ৪ বছর ধরে নিরাপদতম শহরের তকমা পাচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এটা সম্ভব হচ্ছে।

সাগরিকা ঘোষ জানিয়েছেন, মিথ্যে, ভুয়ো খবর ছড়িয়েও কলকাতা চতুর্থবারের জন্য দেশের নিরাপদতম শহরের তকমা পেয়েছে। কুণাল ঘোষ বলেছেন, ‘কলকাতা নিরাপদতম। আবার। জয় বাংলা।

রিপোর্টে যেমন নিরাপদতম শহরের কথা বলা হয়েছে, তেমন বলা হয়েছে অপরাধ প্রবণ শহরের কথাও। অপরাধপ্রবণ শহরের মধ্যে প্রথম তিনেই রয়েছে দেশের রাজধানী দিল্লি। এটি বিজেপি শাসিত রাজ্য। অপরাধ প্রবণতায় প্রথম স্থানে কেরলের কোচি, তালিকায় দ্বিতীয় স্থানে বিজেপি শাসিত দিল্লি। অপরাধের তালিকায় বিজেপি শাসিত গুজরাতের সুরাত তৃতীয়। পরপর চার বার ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল তিলোত্তমা।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস