মর্মান্তিক! ভান্ডানী পুজোয় খোলা তারে বিদ্যুৎসংযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি : ভান্ডানী পুজোয় (Bhandani Pujo) বড়সড় দুর্ঘটনা। জেনারেটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর রায় (Subhankar Roy)। শনিবার ভান্ডানী পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে গেল দুর্ঘটনা।

সূত্রের খবর, ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায় শনিবার ভান্ডানী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল দুরামারি জনকল্যাণ সংঘ (Duramari Jankalyan Sangha)। অনুষ্ঠান শুরুর আগে জেনারেটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন শুভঙ্কর রায়। আচমকাই অনুষ্ঠান মঞ্চের নিচে থাকা খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন শুভঙ্কর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। উপস্থিত পুজো কমিটির সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুরামারী ও  ডাউকিমারী এলাকায়।

এই ঘটনার পরে পুজো কমিটির সদস্যরা কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। দুর্ঘটনার পরে পুজো কমিটি ও ডেকোরেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে খোলা তার ছেড়ে রাখা হয়েছিল, উঠছে প্রশ্ন। দুর্ঘটনার পরে বিদ্যুৎ দফতরের জলপাইগুড়ি রেজিওনাল ম্যানেজার (Jalpaiguri Regional Maneger) জানিয়েছেন, ডিজেল জেনারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে খোল তার রয়ে গেল, কারও নজরে কীভাবে এড়িয়ে গেল সবটাই জানার চেষ্টা করা হচ্ছে।

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা