আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দশমী থেকে নিখোঁজ, নিউটাউনের গেস্টহাউসে IT কর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: দশমী থেকেই খোঁজ মিলছিল না যুবকের। শ্যামনগরের বাসিন্দা বছর ৩৪ এর চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের খোঁজে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল পরিবার। অবশেষে দ্বাদশীর দিন নিউটাউন গৌরাঙ্গনগরের এক গেস্টহাউস থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, দশমী থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না আইটি কর্মী চন্দ্রনাথের। পরিবারের থেকে অনেক খোঁজ করেও কোনও হদিশ পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়ে নোয়াপাড়া থানায় অভিযোগ জানায় যুবকের পরিবার। এরপরেই তদন্তে নামে নোয়াপাড়া থানার পুলিশ। যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক শুরু করলে শনিবার নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায় হদিশ মেলে তাঁর। একটি গেস্টহাউসে যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক হয়। সেখানে গিয়েই একটি ঘর থেকে দুর্গন্ধ পান পুলিশকর্মীরা। এরপরের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে যুবকের দেহ উদ্ধার হয়েছে।

মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশি পাওয়া গিয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি কেউ খুন করেছে তা এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে তিনি এই ধরনের ঘটনা ঘটালেন তা জানার চেষ্টা চলছে। দশমীতে তাঁর সঙ্গে কেউ ছিলেন কিনা, কার সঙ্গে এই কয়েকদিন ওই যুবক দেখা করেছেন সবটাই জানার চেষ্টা চলছে। গেস্ট হাউসের মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গেস্টহাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ