স্বস্তির বার্তা, রাজ্যে কবে কমবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। ক্রমেই শক্তি হারাচ্ছে নিম্নচাপ। এটি এখন ঘূর্ণাবর্ত হিসেবে উত্তর-পূর্ব বিহারে রয়েছে। তারফলে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।

গত শনিবার থেকে প্রবল বৃষ্টির কারণে রীতিমত বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। মিরিক ও নাগরাকাটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক সেতু। হলং, শিসামারা সহ একাধিক নদী ফুঁসছে। এখানে এই প্রশ্ন উঠছে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। এই আবহে স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন ভারী কিংবা অতি ভারী কোনও বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবার। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রামে দমকা হাওয়া বইতে পারে।

বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে স্বস্তির বার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পাশাপাশি বৃহস্পতিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা