‘ভারতের প্রধানমন্ত্রী হতে পারলেন না’, মোদির বিরুদ্ধে বন্যা পরিস্থিতি নিয়ে রাজনীতির অভিযোগ কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে গিয়ে আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। খগেন মুর্মুর সঙ্গে ঘটা ঘটনা নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা দিয়ে রাজনীতি করার অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর বিরুদ্ধে।

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সাফ জানিয়েছেন তিনি খগেন মুর্মুর উপর হামলার ঘটনার সমর্থন করেন না। কেউ ত্রাণ বিলি করতে গিয়েছেন এবং তিনি সেখানে আক্রান্ত হয়েছে। এই হামলা বিক্ষোভের ফল। এর পরেই তিনি বলেছেন খগেন মুর্মুর হাতে কোনও ত্রাণ ছিল না বলেই উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরেই তিনি বলেন, “সাধারণ মানুষের বিজেপির উপর ক্ষোভ রয়েছে। কারণ বিজেপিও তো তৃণমূলকে আক্রমণ করে। কখনও মানুষের পাশে থাকে না।’ এই মন্তব্যের পরেই প্রধানমন্ত্রীর পোস্ট নিয়ে সমালোচনা করে বলেছেন, “উনি তো বিজেপির প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হতে পারলেন না। যারা জয় শ্রীরাম বলে, তাদের প্রধানমন্ত্রী।”

এদিন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর ট্যুইট নিয়ে নিশানা করে বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। ভুটানে বৃষ্টি হচ্ছে, এখানে বন্যা। কমিশন বসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। কেন্দ্রকে সেকথা বলাও হয়েছে। তবে তারা কর্ণপাত করছে না। এই বন্যা যদি গুজরাতে হত তাহলে এতদিনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করে দিতেন মোদী। ১৪ বার চলে যেতেন।” এই প্রসঙ্গে উল্লেখ্য, খগেন মুর্মুর উপর আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখেছিলেন, “যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।”

তার পরেই খগেন মুর্মু-শঙ্কর ঘোষের উপর হামলার জন্য রাজ্য ও শাসকদলের নাম জড়ানো নিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের নিন্দা করে পাল্টা পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী কোনও যাচাই করা প্রমাণ, আইনি তদন্ত বা প্রশাসনিক প্রতিবেদন ছাড়াই তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি দোষারোপ করেছেন। এটি কেবল নিম্নমানের রাজনীতির উদাহরণ নয়, এটি প্রধানমন্ত্রী যে সাংবিধানিক নীতি বজায় রাখার শপথ নিয়েছেন তার লঙ্ঘন। যে কোনও গণতন্ত্রে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়। কেবলমাত্র আইনি প্রক্রিয়াই দোষী চিহ্নিত করতে পারে। কোনও রাজনৈতিক টুইট নয়।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!