‘জঙ্গি ক্রিকেটার’ তৈরিতে মাদ্রাসার দিকে বিশেষ নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিশ্লেষকরা মনে করছেন যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অনেকেই বলছেন এই পদক্ষেপে সব স্তরের শিক্ষার্থীদের জন্য খেলার সমান সুযোগ নিশ্চিত করা যাবে এবং আরও অনেক নতুন ক্রিকেটের প্রতিভা খুঁজে বের করা সহজ হবে।

সদ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছে। তার পরেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসে  নতুন কমিটি । সেখানেই ২৩টি কমিটির প্রধানের নাম ঘোষণা করা হয়। এই সভাতেই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের কথা জানানো হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়ে আসছে বিসিবি। সেখানেই এবারে যুক্ত করা হল মাদ্রাসাকেও। তবে পুরো পরিকল্পনা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে বিসিবি এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কথা ভাবছে।

বৈঠক শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর বিসিবির সভাপতি বুলবুল বলেন, লাখ লাখ ছাত্র রয়েছে মাদ্রাসায়। সেখান থেকে যদি নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে তাহলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট বিষয় হবে। সেই লক্ষ্যে এগিয়ে যেতেই হচ্ছে পরিকল্পনা। তবে বুলবুল এদিন এটাও জানিয়েছেন যে, এই বিষয়ে বিস্তারিত কিছু এখনও ঠিক না হলেও তাঁরা এই নিয়ে পরিকল্পনা করেছেন আর তা বাস্তবায়নের জন্যই এগিয়ে যাচ্ছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল