জলঢাকা নদী থেকে উদ্ধার দু’জনের পচা গলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: জলঢাকা নদীতে জোড়া দেহ উদ্ধার। দুর্যোগের তিনদিন পর উদ্ধার হল দুটি দেহ। দুর্যোগের ফলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। জল কমতেই উদ্ধার হয়েছে ২ জনের পচা গলা দেহ। ধুপগুড়ির ময়নাতলি এলাকা থেকে উদ্ধার হয়েছে দেহ। শনিবার গভীর রাতে জলমগ্ন হয়ে পড়েছিল এই এলাকা। দু‘জনের এখনও পরিচয় পাওয়া যায়নি। উত্তরবঙ্গে হওয়া প্রবল দুর্যোগে এমনিতেই মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরের বহু স্থান। একাধিক এলাকায় নেমেছিল ধস। ভয়াল রূপ নিয়েছিল উত্তরের বালাসন। জলের তোড়ে ভেঙেছিল ব্রিজ।

বিপর্যস্ত হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়েছিল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। বাংলা-সিকিম লাইফলাইন বিধ্বস্ত হয়েছিল। শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তায় ধস নামে। বন্ধ করে দেওয়া হয় কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। ঘোর অন্ধকার নিশি কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখন আর উত্তরবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। কিন্তু যার যা হারাল তা তো আর ফিরবে না। 

একটানা বৃষ্টিতে যে মারাত্মক ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। বহু মানুষ হয়েছেন গৃহহারা। বহু জীব জন্তু পশু পাখির মৃত্যু হয়েছে। নদীর জলে ভেসে যাচ্ছে বাঘ, একশৃঙ্গ গণ্ডার এসব দৃশ্যের ভিডিও তো এখন ভাইরাল। একরাতের টানা বৃষ্টিতে পর্যটকদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া বালাসন ফুঁসে উঠেছিল। প্রবল ধস নেমেছিল সিকিমেও। যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছিল উদ্ধারকাজ। ধূপগুড়ি থেকে ফালাকাটার ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত জল থই থই অবস্থা হয়েছিল। মুখ থুবড়ে পড়েছিল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ।

বিধ্বস্ত হয়েছিল বাংলা-সিকিম লাইফলাইন। বন্ধ করে দেওয়া হয়েছিল কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছিল জলঢাকা। একই অবস্থা ছিল তিস্তারও। বৃষ্টি কমতে জল নামছে নদীগুলির। তাতেই উদ্ধার হয়েছে জোড়া দেহ। ওই অঞ্চলে এখনও বহু মানুষ নিখোঁজ। নদীর জল যত নামছে তত বুক কাঁপছে স্থানীয়দের। আরও যে কত দেহ উদ্ধার হবে সেই আশঙ্কাতেই এখন কাঁটা হয়ে রয়েছেন স্থানীয়রা। এ‘পর্যন্ত উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১।  

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা